advertisement

East Bardhaman News: হারিয়ে যাওয়া 'কিকি'কে খুঁজে পেতে শহরজুড়ে পোস্টার! প্রিয় লাভবার্ডের জন্য জাহাঙ্গীরের চোখে জল

Last Updated:

East Bardhaman News: নিখোঁজ পোষ্য পাখির খোঁজে বর্ধমান শহরজুড়ে পোস্টার লাগিয়েছেন জাহাঙ্গীর সেখ। খোঁজ দিলে মিলবে পুরস্কার।

+
পোস্টার

পোস্টার ও জাহাঙ্গীরের ছবি

বর্ধমান,সায়নী সরকার: নিখোঁজ কিকি! শহর জুড়ে পোস্টার। খাওয়া, ঘুম ফেলে কিকিকে হন্যে হয়ে খুঁজে যাচ্ছেন জাহাঙ্গীর। বর্ধমান শহর জুড়ে এই পোস্টার দেখে অনেকেই খুঁজছেন তাকে। যদি একবার দেখা মেলে।২১ নভেম্বর থেকে নিখোঁজ কিকির খোঁজ দিতে পারলে মিলবে পুরস্কারও। কিন্ত কে এই কিকি? কার জন্য শহর জুড়ে এত পোস্টার, এটাই ভাবছেন তো? কিকি হল একটি লাভ বার্ড। তার খোঁজেই ছবি দিয়ে শহরের বিভিন্ন গলিতে পড়েছে নিখোঁজ পোস্টার।
আর এই পোস্টার লাগিয়েছেন বর্ধমান শহরের বাসিন্দা জাহাঙ্গীর শেখ। পোস্টারে লেখা ‘লাল মাথা, সবুজ শরীর ডানা,সাদা ঠোঁট’ যদি কেউ আমার পাখিটিকে খুঁজে পান, যোগাযোগ করুন। আর নিচে দেওয়া রয়েছে ফোন নাম্বার। শুনে অবাক হচ্ছেন তো? ভাবছেন, মানুষের জন্য তো নিখোঁজ পোস্টার দেওয়া হয়। কিন্তু পাখির জন্য নিখোঁজ পোস্টার? অনেকেই বলছেন, এখন মানুষের যা চরিত্র হয়ে গেছে তার থেকে পশুপাখি অনেক ভাল। কারণ তারা খেতে পেলেই সন্তুষ্ট। কিন্তু মানুষ অল্পতে সন্তুষ্ট নয়। আর যার পোষ্য, তার তো একটা মায়া থাকেই।
advertisement
advertisement
প্রায় চার মাস আগে অসুস্থ অবস্থায় কিকি-কে উদ্ধার করে নিজের হাতে সেবা সুশ্রূষায় সুস্থ করে তুলেছিলেন জাহাঙ্গীর শেখ। তারপর থেকেই কিকি হয়ে উঠেছিল তার অত্যন্ত প্রিয়। ঠিক যেন তার বাড়িরই এক সদস্য। তাই প্রিয় পোষ্য হারিয়ে যাওয়ায় এখন তাকেই খুঁজে চলেছেন জাহাঙ্গীর। ফোন এলেই ছুটে যাচ্ছেন হন্যে হয়ে। যদি একবার দেখা মেলে তার কিকির। জাহাঙ্গীর বাবু বলেন, সেই ছোট্ট অবস্থায় তাকে কুড়িয়ে পেয়েছিলাম। তখন থেকেই বড় করেছি সন্তানের মত। দানা ছাড়া কিছু খাই না কিকি। এই বাইরের আবহাওয়ায় কতটা ঠিক থাকতে পারবে সেই নিয়েই চিন্তিত।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
২১ নভেম্বর বিড়ালের ভয়ে উড়ে যাওয়ার পর থেকেই শহরের নানান জায়গায় পোস্টার দিয়েছি। কয়েক জায়গা থেকে ফোন এসেছে। কিন্তু অনেকটা দেরিতে। আবেগ প্রবণ মন আর ছল ছল চোখ নিয়ে বর্ধমানবাসীর কাছে তার একটাই অনুরোধ, যদি একবার কিকির দেখা মেলে, তাহলে তাকে সঙ্গে সঙ্গে জানাতে। কিকিকে খুঁজে দিতে পারলে ৫০০ টাকা পুরস্কারও দেবেন তিনি। জাহাঙ্গীর শেখের কাছে কিকি নিছকই পোষ্য নয়, সে পরিবারের এক সদস্য। ছোট্ট এই লাভ বার্ডটির প্রতি তার এই আবেগ দেখলেই বোঝা যায়, এখনও এই যান্ত্রিক শহরে কিছু সম্পর্ক থাকে, যা শুধু বলে বোঝানো যায় না। থাকে এক হৃদয়ের টান।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: হারিয়ে যাওয়া 'কিকি'কে খুঁজে পেতে শহরজুড়ে পোস্টার! প্রিয় লাভবার্ডের জন্য জাহাঙ্গীরের চোখে জল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement