advertisement

East Bardhaman News: হালিশহরের নেশা মুক্তি কেন্দ্রে কালনার ব্যক্তির রহস্যমৃত্যু! পিটিয়ে খু*নের অভিযোগ পরিবারের

Last Updated:

East Bardhaman News: জানা যাচ্ছে, কালনা নিবাসী ওই ব্যক্তিকে গত ২৮ অগাস্ট হালিশহরের ওই নেশা মুক্তি কেন্দ্রে রেখে আসা হয়েছিল। ২৫ ডিসেম্বর হঠাৎ ফোন করে জানানো হয়, তিনি অসুস্থ।

শোকগ্রস্ত পরিবার
শোকগ্রস্ত পরিবার
কালনা, পূর্ব বর্ধমান, নবকুমার রায়ঃ কালনা নিবাসী এক ব্যক্তিকে হালিশহরের এক নেশা মুক্তি কেন্দ্রে খুনের অভিযোগ। মৃতের নাম বিশ্বজিৎ মন্ডল। তিনি পূর্ব বর্ধমানের কালনার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবারের দাবি, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে।
জানা যাচ্ছে, কালনা নিবাসী বিশ্বজিৎকে গত অগাস্ট মাসের ২৮ তারিখে হালিশহরের ওই নেশা মুক্তি কেন্দ্রে রেখে আসা হয়েছিল। প্রত্যেক মাসে সেখানে ১৫ হাজার টাকা করে দেওয়া হত। গত ২৫ ডিসেম্বর হঠাৎ ফোন করে জানানো হয়, বিশ্বজিৎ অসুস্থ। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ ফের রক্তাক্ত ইস্টার্ন বাইপাস! তরতাজা ২ যুবকের প্রাণ কেড়ে নিল বেপরোয়া ট্রাক, গুরুতর আহত আরও ১
এরপর পরিবারের লোকেরা হাসপাতালে ছুটে যায়। কিন্তু সেখানে বিভিন্ন জায়গায় খুঁজেও বিশ্বজিৎকে না পেয়ে পুলিশের দারস্থ হন তাঁরা। তখন জানা যায় তিনি মারা গিয়েছেন। পরবর্তীতে ফোনে যোগাযোগ করলে ওই সংস্থার লোকেদের কাউকেই ফোনে পাওয়া যায় না। বিশ্বজিতের পরিবারের দাবি, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। অবিলম্বে দোষীরা শাস্তি পাক।
advertisement
advertisement
নেশার আসক্তি কাটাতে নেশা মুক্তি কেন্দ্রের দ্বারস্থ হন অনেকে। কালনা নিবাসী বিশ্বজিৎকেও গত ২৮ অগাস্ট হালিশহরের একটি নেশা মুক্তি কেন্দ্রে রেখে আসা হয়েছিল। পরিবারের অভিযোগ, সেখানেই তাঁকে খুন করা হয়েছে। তাঁদের দাবি, অবিলম্বে দোষীদের শাস্তি দেওয়া হোক।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: হালিশহরের নেশা মুক্তি কেন্দ্রে কালনার ব্যক্তির রহস্যমৃত্যু! পিটিয়ে খু*নের অভিযোগ পরিবারের
Next Article
advertisement
'বিমান দা আপনি সামনে আসুন না...' তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা, সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!
'বিমান দা আপনি সামনে আসুন না...' তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা, সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!
  • সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!

  • তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা

  • লোকভবনে অনুষ্ঠিত হল রাজ্যপালের শপথগ্রহণ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement