advertisement

Durgapur: বেআইনি টোটোর দৌরাত্ম্য রুখতে পথে নামল ট্রাফিক! বৈধ কাগজপত্র ছাড়া গাড়ি ধরতে পারলেই 'অ্যাকশন'

Last Updated:

Durgapur: বৈধ কাগজপত্র ছাড়া রাস্তায় টোটো চালালে গুনতে হবে জরিমানা। শুধু তাই নয় কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে দুর্গাপুর ট্রাফিক গার্ডের তরফে।

টোটো
টোটো
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, অর্পণ চক্রবর্তী: বৈধ কাগজপত্র ছাড়াই শহরে দাপিয়ে বেড়াচ্ছে টোটো। যার জেরে বাড়ছে দুর্ঘটনার বহর। এবার সেই অবৈধ টোটোর দাপট রুখতে পথে নামল দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ।
টোটো দুর্ঘটনায় রাশ টানতে এবং বেআইনি টোটোর দাপট রুখতে এবার কোমর বেঁধে পথে নামল দুর্গাপুর ট্রাফিক গার্ড। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের তরফে নেওয়া হয়েছে এক দুর্দান্ত অভিযান। শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের গান্ধী মোড়ে একের পর এক টোটো দাঁড় করানো হল। চালকদের কাছে গাড়ির বৈধ কাগজপত্র দেখতে চাইলেন ট্রাফিকের আধিকারিকরা। তারপরেই তাদের সচেতন করা হয় এবং সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ আমতা লোকালের ধাক্কায় ধড় থেকে আলাদা মহিলার মাথা, ঘণ্টার পর ঘণ্টা দেহ পড়ে লাইনে! রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নভেম্বর মাসের ৩০ তারিখের পর থেকে বৈধ কাগজপত্র ছাড়া রাস্তায় টোটো চালালে গুনতে হবে জরিমানা। শুধু তাই নয় কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ট্রাফিক গার্ডের তরফে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ  শুরু খেজুর গাছে হাঁড়ি বাঁধা! জলদি মিলবে জয়নগরের মোয়া, তবে এইবার ব্যবসায়ীরা ভুগছেন অন্য চিন্তায়
এই প্রসঙ্গে, দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম বলেন, “আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ সদা তৎপর। টোটো দুর্ঘটনা রুখতে এবং রুট পারমিট ছাড়া টোটো চলাচল রুখতে আমাদের এই অভিযান চলছে। শুক্রবার শুধু সচেতন করা হয়েছে। চালকদের ৩০ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে’।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur: বেআইনি টোটোর দৌরাত্ম্য রুখতে পথে নামল ট্রাফিক! বৈধ কাগজপত্র ছাড়া গাড়ি ধরতে পারলেই 'অ্যাকশন'
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement