advertisement

লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় উমার আরাধনা! জন্মাষ্টমীতে জমজমাট 'এই' সর্বজনীনের খুঁটি পুজো

Last Updated:

পুজো কমিটির তরফে রুমা ভুঁইয়া জানান, মূলত লক্ষ্মীর ভান্ডারের মাসিক বরাদ্দ থেকে এই পুজোর টাকা আসে

সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এই দুর্গাপুজো। প্রতীকী ছবি
সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এই দুর্গাপুজো। প্রতীকী ছবি
দাসপুর, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তীঃ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত দুর্গাপুজো। জন্মাষ্টমীর দিন গ্রামের ৫০-৬০ জন মহিলা একত্রিত হয়ে দুর্গা পূজার খুঁটি পুজোতে ব্যস্ত। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নাড়াজোল এলাকার প্রত্যন্ত গ্রাম দানিকোলায় দেখা গেল এই ছবি।
গ্রাম থেকে এখনও সম্পূর্ণভাবে বন্যার জল কমেনি। দানিকোলা গ্রামের রুমা, ছবি, কল্পনা, সোনামণি, মিনারা সকলেই গৃহবধূ। তবে বন্যার জলের সঙ্গে লড়াইয়ে ওঁরা যেমন পিছপা হয় না, তেমনই কৃষিপ্রধান এলাকার এই গৃহবধূরা সংসার সামলে রান্না-বান্না করে জমিতে নেমে কৃষিকাজও করতে জানে। ওঁরা যেন দুই হাতেই দশভূজার কাজ করছে। গ্রামের এই গৃহবধূরাই মাতৃশক্তির আরাধনায় মেতেছেন।
advertisement
আরও পড়ুনঃ বিলুপ্তির পথে গ্রামবাংলার ‘এই’ ঐতিহ্য! মেশিনের দাপটে কমেছে ব্যবহার, হারাচ্ছে পুরনো কদর
২০২৪ সালে পথচলা শুরু। এবার তাঁদের দ্বিতীয় বর্ষ। শনিবার জন্মাষ্টমীর পুণ্য লগ্নে ২০২৫-এর সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো হল। এই গৃহবধূদের মধ্যে আছেন নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের প্রধান ছবি বাগরাও।
advertisement
এবারের পুজোর বাজেট প্রায় ৩ লক্ষ টাকা ধরা আছে। পুজো কমিটির তরফে রুমা ভুঁইয়া জানান, মূলত লক্ষ্মীর ভান্ডারের মাসিক বরাদ্দ থেকে এই পুজোর টাকা আসে। মাসে মাসে তাঁরা যে টাকা পাচ্ছেন, সেখান থেকেই বাঁচিয়ে টাকা জমিয়ে তাঁরা এই পুজোর আয়োজন করছেন। বন্যা কবলিত এলাকায় সারা বছর জলযন্ত্রণার মাঝে এই দুর্গোৎসব আলাদা উন্মাদনা এনেছে বলে জানাচ্ছেন গ্রামের অন্যান্যরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় উমার আরাধনা! জন্মাষ্টমীতে জমজমাট 'এই' সর্বজনীনের খুঁটি পুজো
Next Article
advertisement
LPG Gas Cylinder Booking: গ্যাসের কানেকশন আছে? e-KYC নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ... সতর্ক করল মোদি সরকার! ‘Step by Step’ জানুন কী ভাবে করবেন
গ্যাসের কানেকশন আছে? e-KYC নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ... সতর্ক করে দিল মোদি সরকার! জানুন কী ভাবে করবেন
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement