advertisement

Mahua Moitra Dance Viral Video: মহাপঞ্চমীর সব থেকে বড় চমক! শাড়ি পরে জনপ্রিয় বাংলা গানের সঙ্গে জমাটি নাচ মহুয়া মৈত্রের

Last Updated:

Mahua Moitra Dance Viral Video: মহাপঞ্চমীর তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের দুর্দান্ত নাচের ভিডিও তোলপাড় করেছে সোশ্যাল মিডিয়ায়


মহাপঞ্চমীতে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷
মহাপঞ্চমীতে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷
#কৃষ্ণনগর: কৃষ্ণনগর অন্যদের তুলনায় একটু ব্যতিক্রমী তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তিনি সংসদে যেমন নিজের বক্তব্যতে ঝড় তোলেন, ঝড় তোলের দলীয় কর্মসূচি বা রাজনীতির ময়দায় তিনি সব সময়ে স্পটলাইটে থাকেন ৷ উৎসবের মরশুমেও তিনি ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন ৷ দুর্গাপুজোর মহাপঞ্চমীতে শাড়ি পরে অত্যন্ত জনপ্রিয় গানের সঙ্গে নাচলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ ৷ সেই জমাটি নাচের ভিডিও মহুয়া নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ এই মুহূর্তে যার হাজার হাজার ভিউ ৷
তিনি ভিডিও শেয়ার করে লিখেছেন নদিয়ায় মহাপঞ্চমীর এক দুর্দান্ত মুহূর্ত ৷ বাঙালির অত্যন্ত প্রাণের কাছের একটি জনপ্রিয় লোকগীতি 'সোহাগ চাঁদ বদনি ধনী নাচো তো দেখি ৷' গানের সঙ্গে বেশ কয়েকজন মহিলার সঙ্গে কোমর দুলিয়েছিলেন মহুয়া মৈত্র ৷
advertisement
advertisement
সেই ভিডিওই দুরন্ত গতিতে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ৷ গানের কথা এত সুন্দর যে বারেবারে দূরে সরে গিয়েও এই গানের প্রেমে পড়েছেন যেই গান ভালবেসেছেন ৷ এক সুন্দরীকে চাঁদের সৌন্দর্যের সঙ্গে তুলনা করা হয়েছে ৷ সেই নারীকেই একটু নাচতে বলা হচ্ছে ৷
আরও পড়ুন: বাড়ির পুজো, একমাত্র মেয়ের থেকে ১১৫ কিমি দূরে জেলযাপন, ভীষণ 'মন খারাপ' অনুব্রতর
মহাপঞ্চমীতে সত্যি সত্যি এমন বাঙালিয়ানা প্রতিটি বাঙালিকেই মুগ্ধ করে ৷ বাঙালির কাছে দুর্গাপুজোর যে গুরুত্ব যে কতখানি তা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা ৷ এমনকী বাংলা বাদ দিয়ে অন্য ভাষাভাষির মানুষদের জন্য নবরাত্রি জীবনের সব থেকে বড় উৎসব ৷
advertisement
আরও পড়ুন: Durga Puja 2022: দরিদ্র ব্রাহ্মণের হাত ধরেই সদর বাড়িতে শুরু হয়েছিল দুর্গাপুজো, ভোগ দেওয়া হত রুটি ও গুড়ের পায়েস
আগামী কয়েকটি দিন আপাতত বাঙালি তাঁদের হাজার দুঃখ কষ্ট ভুলে মেতে থাকবে উৎসবে ৷ সেলিব্রিটি থেকে আম আদমি বর্তমানে সবার একটাই ভাললাগার জায়গা সেটি হল দুর্গাপুজো ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mahua Moitra Dance Viral Video: মহাপঞ্চমীর সব থেকে বড় চমক! শাড়ি পরে জনপ্রিয় বাংলা গানের সঙ্গে জমাটি নাচ মহুয়া মৈত্রের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement