advertisement

আকাশে বাতাসে পুজোর গন্ধ, জয়নগরের পটুয়া পাড়ায় তুঙ্গে ব্যস্ততা

Last Updated:

প্রায় সবাই ব্যস্ত দুর্গা প্রতিমা তৈরির কাজে। নাওয়া খাওয়া ভুলেছেন প্রতিমা শিল্পীরা।

জয়নগরের পটুয়া পাড়ায় তুঙ্গে ব্যস্ততা
জয়নগরের পটুয়া পাড়ায় তুঙ্গে ব্যস্ততা
#দক্ষিণ ২৪ পরগনা: জয়নগরের পটুয়া পাড়ায় এখন ব্যস্ততা। প্রায় সবাই ব্যস্ত দুর্গা প্রতিমা তৈরির কাজে। নাওয়া খাওয়া ভুলেছেন প্রতিমা শিল্পীরা। উমা আসছে। তাই ব্যস্ততা বেড়েছে জয়নগরের পটুয়া পাড়ায়। শিল্পী থেকে সহকারী। সবাই খুব ব্যস্ত।
প্রতিমা তৈরি থেকে রং করা। তারপর সাজ। খুব চাপ। এতেই হাসি ফুটেছে পটুয়া পাড়ার ২৫ শিল্পী পরিবারের। মহিলাদের কাঠামো বাঁধা এবং জলের প্রলেপ দেওয়ার ছবি। দক্ষ হাতের ছোঁয়াতেই ফুটে ওঠে মহামায়ার মৃন্ময়ী রূপ। করোনার কারণে ২ বছর বন্ধ ছিল পুজো। বন্ধ ছিল উপার্জন।
advertisement
advertisement
আরও পড়ুন: নেই দাদা, ভাবতেই পারছে না একডালিয়া! সুব্রত-হীন পুজো যেন এভারগ্রিন নয়
এবার যেন কাটতে চলেছে সেই খরা। এ বছর আবার সমস্যা মূল্যবৃদ্ধি। প্রতিমার দামে মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। শিল্পীদের দাবি, প্রতিমা তৈরির খরচ অনেক বেড়েছে। দাম বাড়ানো ছাড়া উপায় নেই। পুজো আসছে। আকাশে বাতাসে পুজোর গন্ধ। তাই সব সমস্যা যেন তুচ্ছ। পটুয়া পাড়ার ঘরে ঘরে এখন প্রতিমা তৈরির জোর ব্যস্ততা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আকাশে বাতাসে পুজোর গন্ধ, জয়নগরের পটুয়া পাড়ায় তুঙ্গে ব্যস্ততা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement