advertisement

Durga Puja 2021: দেবীদুর্গার পুজোর পাহারায় থাকেন ভদ্রাকালী ! নেপথ্যে রয়েছে আশ্চর্য কাহিনি

Last Updated:

Durga Puja 2021: ভট্টাচার্য্য বাড়ির এই দুর্গাপুজো সম্পর্কে জানা যায়, এলাকার জমিদার ছিলেন জয়চন্দ্র ঘোষ। তিনি প্রথম এই দুর্গাপুজোর আরাধনা শুরু করেন।

দেবীদুর্গার পুজোর পাহারায় থাকেন ভদ্রাকালী ! নেপথ্যে রয়েছে আশ্চর্য কাহিনি
দেবীদুর্গার পুজোর পাহারায় থাকেন ভদ্রাকালী ! নেপথ্যে রয়েছে আশ্চর্য কাহিনি
#বীরভূম: বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার শালদহা গ্রামের ভট্টাচার্য্য বাড়ির দুর্গাপুজো ( Durga Puja 2021) আনুমানিক ৭০০ বছরের প্রাচীন। এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য হলো পুজোর সময়ে ভদ্রা বা ভদ্রাকালীকে আনা হয়। এই ভদ্রাকালীই পুজোর চারদিন শয়ন না করে দেবী দুর্গার পাহারায় থাকেন।
ভট্টাচার্য্য বাড়ির এই দুর্গাপুজো সম্পর্কে জানা যায়, এলাকার জমিদার ছিলেন জয়চন্দ্র ঘোষ। তিনি প্রথম এই দুর্গাপুজোর আরাধনা শুরু করেন। তাঁদের পরিবারের এই পুজো তান্ত্রিক মতে শুরু হয়। তিনি এই পুজোর দায়িত্বভার দেন রামপুরহাটের কালুয়া গ্রামের তন্ত্রসাধক চতুর্ভুজ ভট্টাচার্য্য গোস্বামীকে। তারপর থেকেই এই ভট্টাচার্য্য পরিবারের সদস্যরা এই পুজোর দায়িত্বভার গ্রহণ করে আসছেন এবং বর্তমানে এই পুজো ভট্টাচার্য বাড়ির পুজো হিসেবে পরিগণিত হয়।
advertisement
শালদহা গ্রামের শেষ প্রান্তে রয়েছে একটি কালীমন্দির। সেই কালীমন্দির হলো ভদ্রাকালী মন্দির। ওই কালীমন্দিরে প্রতিদিন ভদ্রাকালী পূজো হয়ে থাকে এবং পুজো শেষে ভদ্রাকালী শয়নে যান। কিন্তু ভট্টাচার্য্য পরিবারের এই দুর্গাপুজোয় তাঁকে আনা হয় দেবী দুর্গার পাহারা দেওয়ার জন্য। যে কারণে দুর্গাপুজোর চার দিন ভদ্রাকালী শয়নে যান না। আপদে-বিপদে তিনি সারাবছর গ্রামকে রক্ষা করার পাশাপাশি চারদিন দেবী দুর্গার পাহারায় থাকেন। গ্রামবাসীদের এই বিশ্বাস ধরেই এখানে দুর্গাপুজো হয়ে আসছে।
advertisement
advertisement
ভট্টাচার্য্য পরিবার সূত্রে জানা গিয়েছে, এখানে চতুর্থীর দিন থেকেই পুজো শুরু হয়ে যায়। তবে মূল পুজো শুরু হয় মহাসপ্তমীর দিন সকাল থেকে। মহাসপ্তমীর দিন সকালে মহাসমারোহে দোলা আনা হয়। দোলা আনার সঙ্গে সঙ্গেই আনা হয় ভদ্রাকালীকে। বিজয়া দশমীর দিন দোলা বিসর্জনের পাশাপাশি ভদ্রাকালীকে পূর্বের জায়গায় ফিরিয়ে দেওয়া হয়। ভট্টাচার্য্য পরিবারের এই পুজো শাক্ত মতে হয়ে থাকে। বর্তমানে এখানে একটি মন্দির তৈরি করা হয়েছে। পাশাপাশি পুজোর ক্ষেত্রে আগে যে বলিদান প্রথা ছিল বর্তমানে সেই বলিদান প্রথা তুলে দেওয়া হয়েছে।
advertisement
মাধব দাস
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2021: দেবীদুর্গার পুজোর পাহারায় থাকেন ভদ্রাকালী ! নেপথ্যে রয়েছে আশ্চর্য কাহিনি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement