advertisement

রাত পেহালেই কোজাগরী লক্ষ্মী পুজো, তবু বিক্রি নেই বাজারে, মাথায় হাত ব্যবসায়ীদের

Last Updated:

সবজি বাদ দিলে এ বার তেমন দাম বৃদ্ধি হয়নি ফুল ফলের। তবু সব বাজারেই ভাটা পড়েছে কেনাকাটায় ।

Mritunjoy Das
#কলকাতা: রাত পেহালেই কোজাগরী লক্ষ্মী পুজো। এই পুজো মানেই ফল, ফুল, সবজির বিপুল আয়োজন করতে হয় গৃহস্থকে। চাহিদা বৃদ্ধি পাওয়ায় এ সময় ফল, ফুল ও সবজির দাম বৃদ্ধি পায়। সবজি বাদ দিলে এ বার তেমন দাম বৃদ্ধি হয়নি ফুল ফলের।  কিন্তু সব বাজারেই ভাটা পড়েছে কেনাকাটায় ।
দুর্গা পুজার রেশ কাটতে না কাটতেই হাজির লক্ষ্মী পুজো।  রাত পেরোলেই ধনদেবীর আরাধনায় মাতবে বাংলা।  বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজোয় মাতবে আট থেকে আশি। কিন্তু এ বার এক ভিন্ন আবহে আসছেন ধনদেবী। করোনা আবহে মনে সুখ নেই আপামর মানুষের। তবু পুজো হবে বাড়িতে বাড়িতে। অধিকাংশ বাড়িতেই পুজো হবে একেবারে নিয়ম রক্ষার। ফল, ফুল, সবজী থেকে শুরু করে প্রতিমা কেনাকাটায় তাই ভাটার টান। ফলে বাঁকুড়ার সবজি থেকে ফল ফুল বাজারে ক্রেতাদের আনাগোনা বেশ কম।  চাহিদা কম থাকায় এ বছর ফল, ফুল ও প্রতিমার তেমন দাম বৃদ্ধি হয়নি।  যদিও সবজীর বাজার আগে থেকেই রয়েছে বেশ চড়া। তবে সব বাজারেই বিক্রিবাটা তেমন না থাকায় হতাশ ব্যাবসায়ীরা।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাত পেহালেই কোজাগরী লক্ষ্মী পুজো, তবু বিক্রি নেই বাজারে, মাথায় হাত ব্যবসায়ীদের
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement