advertisement

Hooghly News: অসাবধানতার বলি! পিকআপ ভ্যানের ধাক্কায় ইঞ্জিন ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

Last Updated:

রাজ্য সড়কের উপর দীপঙ্করবাবু ইঞ্জিনভ্যান ঘোরাচ্ছিলেন। সেই সময় অসাবধানতার ফলে তিনি নিজের ভ্যান থেকে পড়ে যান। ঠিক তখনই দ্রুতগামী একটি পিকআপ ভ্যান ছুটে এসে সজোরে তাঁকে ধাক্কা মারে

হাসপাতাল
হাসপাতাল
হুগলি: অসাবধানতার কারণে চলে গেল একটি তরতাজা প্রাণ। পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল ইঞ্জিনভ্যান চালকের। মৃতের নাম দীপঙ্কর কর (৪২)। ঘটনাটি ঘটেছে আরামবাগের লিঙ্ক রোড এলাকায়।
মৃত ইঞ্জিনভ্যান চালকের বাড়ি পুরাতন বাজারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্য সড়কের উপর দীপঙ্করবাবু ইঞ্জিনভ্যান ঘোরাচ্ছিলেন। সেই সময় অসাবধানতার ফলে তিনি নিজের ভ্যান থেকে পড়ে যান। ঠিক তখনই দ্রুতগামী একটি পিকআপ ভ্যান ছুটে এসে সজোরে তাঁকে ধাক্কা মারে। রাস্তা থেকে ছিটকে পড়েন ওই ভ্যানচালক। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা ওই ভ্যানচালককে মৃত বলে ঘোষণা করেন। মৃত দীপঙ্কর করের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো শনিবারও তিনি ভ্যান নিয়ে কাজে বেরিয়েছিলেন। তিনিই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে। তাঁর এই হঠাৎ মৃত্যুতে শোকে এবং অসহায়তায় ভেঙে পড়েছে গোটা পরিবার।
advertisement
শুভজিৎ ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: অসাবধানতার বলি! পিকআপ ভ্যানের ধাক্কায় ইঞ্জিন ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement