advertisement

Drink and Drive: এক হাতে মদের বোতল অন্য হাতে স্টিয়ারিং! নেশায় চুর হয়ে স্কুল গেটে থামল গাড়ি, হুগলি ব্রাঞ্চ স্কুলের সামনে চাঞ্চল্য

Last Updated:

Drink and Drive: হুগলি চক বাজারে রয়েছে সরকারি ব্রাঞ্চ স্কুল। সপ্তাহের প্রথম দিন ব্যস্ত বাজার এলাকা। লোকজন রয়েছে ভালই। স্কুলও চলছে। এমন সময়ে একটি সাদা চারচাকা গাড়ি দ্রুত গতিতে এসে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে পড়ে।

স্কুলের সামনে গাড়িটি
স্কুলের সামনে গাড়িটি
চুঁচুড়া, হুগলি, সোমনাথ ঘোষ: এক হাতে মদের বোতল অন্য হাতে গাড়ির স্টিয়ারিং। এক গলা মদ খেয়ে নেশায় চুর গাড়ির চালক। ওই অবস্থায় স্কুলের গেটে নিয়ে গিয়ে দাঁড় করালেন গাড়ি। সোমবার সপ্তাহের প্রথম দিনই হুগলি ব্রাঞ্চ স্কুলের সামনে চাঞ্চল্যকর পরিস্থিতি। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা বলে দাবি করছেন শিক্ষিকা ও অভিভাবকেরা।
হুগলি চক বাজারে রয়েছে সরকারি ব্রাঞ্চ স্কুল। সপ্তাহের প্রথম দিন ব্যস্ত বাজার এলাকা। লোকজন রয়েছে ভালই। স্কুলও চলছে। স্কুল গেটের সামনেটা ফাঁকাই ছিল। এমন সময়ে একটি চারচাকা গাড়ি দ্রুত গতিতে এসে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে ডেকে আনলেন ‘বিপদ’! এলাকার বাড়িঘর ভাঙচুর, ধুন্ধুমার কাণ্ড নবদ্বীপে
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একটি সাদা চারচাকা গাড়ি সজোরে স্কুলের সামনে চলে আসে। সে সময় স্কুলের সামনে যারা ছিলেন তারা গাড়িটি আসতে দেখে তড়িঘড়ি সরে যাওয়ায় কারও আঘাত লাগেনি। তবে স্কুলের শিক্ষিকা এবং অভিভাবকেরা জানান, স্কুল শুরু এবং ছুটির সময় অনেক অভিভাবক গেটের সামনে থাকেন। স্কুলের গেটে বাচ্চারাও থাকে। তাই সেই সময় গাড়িটি এলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।
advertisement
advertisement
গাড়ি চালককে আটকে পুলিশে খবর দেওয়া হয়। চুঁচুড়া থানার পুলিশ গাড়ি চালককে থানায় নিয়ে যায়। গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। গাড়ির ভিতর থেকে মদের বোতল উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়ি চালক এতটাই মদ্যপ অবস্থাত ছিলেন যে ঠিক মতো কথা পর্যন্ত বলতে পারছিলেন না।
আরও পড়ুনঃ বিএসএফের চোখে ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ! তবে শেষরক্ষা হল না, মালদহ থেকে গ্রেফতার ২ বাংলাদেশি
জানা গিয়েছে, ব্যান্ডেল কৈলাস নগরে চালকের বাড়ি। সারাদিনই প্রায় নেশা করে থাকেন তিনি। কিন্তু এদিন চারচাকা গাড়ি নিয়ে কেন ওই ভিড় রাস্তায় স্কুলের সামনে পৌঁছে গেলেন তা এখনও জানা যায়নি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Drink and Drive: এক হাতে মদের বোতল অন্য হাতে স্টিয়ারিং! নেশায় চুর হয়ে স্কুল গেটে থামল গাড়ি, হুগলি ব্রাঞ্চ স্কুলের সামনে চাঞ্চল্য
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement