advertisement

North Dinajpur News: বইমেলার মাঠে সাজানো পালকি! ব্যাপারটা কী? দেখতে ছুটছে আমজনতা

Last Updated:

পালকির গুরুত্বকে মর্যাদা দিয়ে এবার এই প্রজন্মের ছেলেমেয়েদের সামনে এবার বইমেলাতে পালকির প্রদর্শনীর ব্যবস্থা করেছে বইমেলা কমিটি।

+
পালকি 

পালকি 

উত্তর দিনাজপুর: গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালকি। কিন্তু বর্তমানে এটাই বিলুপ্তির পথে। তবে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই বাহন এখন দেখতে পাওয়া যাচ্ছে সাত দিন ধরে চলা জেলা বইমেলাতে। কালের বিবর্তনে পালকি এখন জাদুঘরে ও বইয়ের পাতায় স্থান পেয়েছে। নতুন প্রজন্মের সঙ্গে পালকির পরিচয় নেই বললেই চলে। তাই সেই পালকিকে এবার এই প্রজন্মের ছেলেমেয়েদের কাছে তুলে ধরেছে উত্তর দিনাজপুর জেলা বইমেলা কমিটি।
আজ থেকে বেশ কয়েক দশক আগে বিয়ের বরযাত্রায় পালকির ছিল একটি ভিন্ন জৌলুস। বর পালকি চড়ে কনের বাড়ি যেত, আবার কনেও পালকি চড়ে শ্বশুরবাড়িতে আসতো। পালকি শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ ‘পালঙ্ক’ থেকে। যার অর্থ শয্যা বা বিছানা। পালকি মানুষ চালিত চাকাবিহীন একটি বাহন।পালকির সেই ঐতিহ্যময় হাজার বছরের ব্যবহার ক্রমে গ্রাস করেছে যান্ত্রিক সভ্যতার বিদেশি বিভিন্ন রংয়ের বাহারি গাড়ি। পালকি বহনের দৃশ্য এখন যেন অনেকটাই স্বপ্ন।
advertisement
আরও পড়ুন: ‘২৫ সালের শুরুতেই মঙ্গলের গোচর! ১৭ দিন পর ‘রাজা হবে’ ৩ রাশি, ব‍্যাঙ্ক ব‍্যালেন্স ফুলে ফেঁপে উঠবে
পালকির গুরুত্বকে মর্যাদা দিয়ে এবার এই প্রজন্মের ছেলেমেয়েদের সামনে এবার বইমেলাতে পালকির প্রদর্শনীর ব্যবস্থা করেছে বইমেলা কমিটি। যা এক অনবদ্য প্রয়াস বলে মত প্রকাশ করেছে সাধারণ মানুষেরা। দেখা যাচ্ছে, বইমেলাতে যাঁরাই যাচ্ছে বই কিনতে তাঁরা একবারের জন্য হলেও উঁকি মারছেন সেই পালকির দিকে। সাত দিন ধরে চলায় বইমেলার এই বছর প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে পালকি।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North Dinajpur News: বইমেলার মাঠে সাজানো পালকি! ব্যাপারটা কী? দেখতে ছুটছে আমজনতা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement