advertisement

এবার হাওড়ার খালে দেখা মিলল ডলফিনের ! ফিরিয়ে দেওয়া হয়েছে রূপনারায়ণে

Last Updated:

বন দফতরের অনুমান রূপনারায়ণ থেকে ঢুকে পড়ে এই ডলফিন। বন দফতরের তৎপরতায় কয়েক ঘণ্টাতেই এই ডলফিনকে রূপনারায়ণে ফেরানো গেছে।

#হাওড়া: পূর্ব মেদিনীপুরে বাঁচানো না গেলেও হাওড়ায় কিন্তু অন্য ছবি। হাওড়ার শ্যামপুরের অনন্তপুর খালে শনিবার সকালেই একটি ডলফিন দেখতে পাওয়া যায়। বন দফতরের অনুমান রূপনারায়ণ থেকে ঢুকে পড়ে এই ডলফিন। বন দফতরের তৎপরতায় কয়েক ঘণ্টাতেই এই ডলফিনকে রূপনারায়ণে ফেরানো গেছে।
অন্যদিকে বৃহস্পতিবার সমুদ্র থেকে পূর্ব মেদিনীপুরের উদবাদাল খালে ঢুকে পড়ে একটি ডলফিন। এদিন সকালে মুগবেড়িয়ায় ডলফিনটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। খালের মাছ ধরার জালে বারবার ধাক্কা খেয়েই ডলফিনের মৃত‍্যু হয়েছে বলেই প্রাথমিক অনুমান। ডলফিনের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া খালে পরিষ্কার জলের অভাবও সমস‍্যা হয়েছে ডলফিনের।শুক্রবার বারবার ডলফিনটিকে খাল থেকে সাগরে ফাটানোর চেষ্টা করে বন দফতর। তবে বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্থানীয়দের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এবার হাওড়ার খালে দেখা মিলল ডলফিনের ! ফিরিয়ে দেওয়া হয়েছে রূপনারায়ণে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement