advertisement

হাসপাতালে আশ্রিত শিশুর অন্নপ্রাশন, নজির গড়লেন চিকিৎসক-নার্সরা

Last Updated:

মানসিক ভারসাম্যহীন মা। নেই বাড়ি ঘরের হদিশ। আসানসোল হাসপাতালেই শিশুর অন্নপ্রাশনের আয়োজন করে নজির গড়লেন চিকিৎসক, নার্সরা।

#আসানসোল: মানসিক ভারসাম্যহীন মা। নেই বাড়ি ঘরের হদিশ। আসানসোল হাসপাতালেই শিশুর অন্নপ্রাশনের আয়োজন করে নজির গড়লেন চিকিৎসক, নার্সরা। নতুন জামা, ফুল, গয়নায় সেজে গতকাল হাসপাতাল সুপারের হাতে পায়েস খেল আদরের গোলুমলু। পাশাপাশি চলল মিষ্টি মুখ।
গল্পেই এমন হয়। শুক্রবার আসানসোল হাসপাতালে আশ্রিত শিশুর অন্নপ্রাশনের আয়োজন করে নজির গড়লেন চিকিৎসক, নার্সরা।
ঘটনার সূত্রপাত ৫ মাস আগে। আসানসোলের ট্রাফিক কলোনির রাস্তায় এক অন্তসত্ত্বা মহিলাকে যন্ত্রনায় কাতরাতে দেখেন স্থানীয়রা। ভর্তি করা হয় আসানসোল জেলা হাসপাতালে। মানসিক ভারসাম্যহীন মহিলা নিজের নাম, ঠিকানা কিছুই বলতে পারেননি। দিন কয়েকের মধ্যে এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। পরিবারের খোঁজ না মেলায় মায়ের সঙ্গে হাসপাতালেই রাখা হয় শিশুকে। আদর করে নাম দেওয়া হয় গোলুমলু।
advertisement
advertisement
অসুস্থ মা হাসপাতালেই চিকিৎসাধীন। নবজাতকের দেখভালের ভার নেন চিকিৎসক, নার্সরা। পাঁচ মাস বয়সে রীতি মেনে শুক্রবার গোলুমলুর অন্নপ্রাশনের আয়োজন করলেন ডাক্তার,নার্স ও কর্মীরা। নতুন জামা, ফুল, গয়নায় সাজিয়ে গোলুমলুকে খাওয়ানো হল পায়েস।
আগামী দিনে শিশুকে পাঠানো হবে হোমে। তাই এমন আনন্দের দিনেও গোলুমলুকে হারানোর ভয়ে কিছুটা বিমর্ষও হাসপাতাল কর্মীরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাসপাতালে আশ্রিত শিশুর অন্নপ্রাশন, নজির গড়লেন চিকিৎসক-নার্সরা
Next Article
advertisement
Anurag Dobhal: ইউটিউব লাইভে বলেছিলেন, নিজেকে শেষ করতে চান অনুরাগ! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে 'হাসিমুখে' দেখা গেল বিগ বস প্রতিযোগীকে
বলেছিলেন, নিজেকে শেষ করতে চান! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে দেখা মিলল অনুরাগের
  • লাইভস্ট্রিমের সময় ডোভাল একটি টয়োটা ফরচুনার গাড়ি দ্রুত গতিতে চালাচ্ছিলেন

  • এটিকে তাঁর "শেষ ড্রাইভ" হিসাবে বর্ণনা করেছিলেন

  • আপাতত তিনি হাসপাতালে থাকলেও কিছুটা সুস্থ, ইউটিউবারের হাসিমুখ দেখে ভক্তরা খুশি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement