advertisement

'অন্ধজনে দেহ আলো', দৃষ্টিহীনদের হাতে তৈরি হচ্ছে রাখি! পৌছবে রাজ্য সহ বিদেশেও

Last Updated:

দৃষ্টিহীনদের হাতেই এভাবে তৈরি হচ্ছে রাখি! পৌছবে রাজ্য সহ বিদেশেও

+
দৃষ্টিহীনদের

দৃষ্টিহীনদের তৈরি রাখি

রুদ্র নারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: দৃষ্টিহীনদের হাতেই তৈরি হচ্ছে রাখী! যা বিক্রি হবে ভিন রাজ্য-সহ দেশ-বিদেশেও। জেলার দত্তপুকুর শিবালয় এলাকায় এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অভিনব এমন উদ্যোগে সামিল হয়েছেন ১৫ জন দৃষ্টিহীন ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষজন। রাখী পূর্ণিমা উপলক্ষে তাঁরা নিজের হাতে তৈরি করছেন নজরকাড়া রাখী। আর এই রাখী তৈরির মাধ্যমেই তাঁরা খুঁজে পাচ্ছেন নতুন আনন্দ, আত্মবিশ্বাস ও সামান্য হলেও উপার্জনের সুযোগ। প্রতিটি রাখী তৈরি হচ্ছে সম্পূর্ণ হাতে। কোনও যন্ত্রনির্ভর কাজ নয়। কাঁচ, পুঁথি, কুমড়োর দানা, মসুর ডাল, চাল ইত্যাদি নানা প্রাকৃতিক ও সহজলভ্য উপাদান ব্যবহার করেই তৈরি হচ্ছে এই সুন্দর রাখীগুলি। সংস্থার তরফে জানানো হয়েছে, এখন পর্যন্ত প্রায় ১৩৪টি রাখী তৈরি করেছেন দৃষ্টিহীন ও শারীরিকভাবে প্রতিবন্ধী এই বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষগুলি।
এই পুরো কর্মশালার প্রশিক্ষক হিসেবে রয়েছেন শারীরিকভাবে প্রতিবন্ধী সুব্রত মল্লিক। তিনি নিজে হাতে ধরে দৃষ্টিহীনদের শেখাচ্ছেন রাখী তৈরির খুঁটিনাটি। দৃষ্টিহীন অংশগ্রহণকারীরা মূলত স্পর্শের অনুভূতির মাধ্যমেই রঙ, গঠন বুঝে তৈরি করছেন রাখী, যা দেখে মুগ্ধ সকলেই। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই রাখিগুলি রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়াও দেশের বাইরেও পাঠানো হবে। বিক্রয় থেকে যে অর্থ সংগ্রহ হবে, তা তুলে দেওয়া হবে রাখী প্রস্তুতকারীদের এই মানুষগুলি হাতেই।
advertisement
advertisement
পুজোর আগে সামান্য এই উপার্জনের আশ্বাস পেয়ে দারুণ খুশি তাঁরাও। দৃষ্টিহীন ও প্রতিবন্ধীদের এমন উদ্যোগ শুধু তাঁদের জীবনে কিছুটা আর্থিক স্বচ্ছলতা এনে দিচ্ছে তাই নয়, একইসঙ্গে সমাজকে এক গুরুত্বপূর্ণ বার্তাও দিচ্ছে যে, শারীরিক সীমাবদ্ধতা কখনওই মনোবলে বাঁধা হতে পারে না।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'অন্ধজনে দেহ আলো', দৃষ্টিহীনদের হাতে তৈরি হচ্ছে রাখি! পৌছবে রাজ্য সহ বিদেশেও
Next Article
advertisement
US-Israel-Iran War News:'হরমুজ প্রণালী বন্ধই থাকবে!' ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম মুখ খুলেই কড়া অবস্থান মোজতবার
'হরমুজ প্রণালী বন্ধই থাকবে!' ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম মুখ খুলেই কড়া অবস্থান মোজতবার
  • US-Israel-Iran War News: পশ্চিম এশিয়ায় ইরান–ইজরায়েল সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি সমুদ্রপথেও আঘাতের ঘটনা ঘটছে। এই পরিস্থিতির মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই প্রথম বার্তায় হরমুজ প্রণালী বন্ধ রাখার অবস্থান বজায় রাখার কথা জানিয়েছ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement