advertisement

Nadia News: সন্তান স্কুলে এলেই এসএমএস যাবে অভিভাবকের ফোনে! সরকারি স্কুলে ডিজিটাল অ্যাটেনডেন্সের কামাল

Last Updated:

এতদিন পর্যন্ত ডিজিটাল হাজিরা দেওয়ার বিষয়টি মূলত বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসেই দেখা যেত

+
ডিজিটাল

ডিজিটাল অ্যাটেনডেন্স পরিষেবার উদ্বোধন

নদিয়া: জেলায় এই প্রথম প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য চালু হলো ডিজিটাল অ্যাটেনডেন্স ব্যবস্থা। মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই সিস্টেম গড়ে তোলা হয়েছে। এতে খুশি অভিভাবকরা।
এতদিন পর্যন্ত ডিজিটাল হাজিরা দেওয়ার বিষয়টি মূলত বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসেই দেখা যেত। তবে ধীরে ধীরে রাজ্যের বেশ কিছু সরকারি এবং বেসরকারি স্কুলেও চালু হচ্ছে পড়ুয়াদের জন্য ডিজিটাল অ্যাটেনডেন্স পরিষেবা। তবে নদিয়া জেলার মধ্যে সর্বপ্রথম মায়াপুরের এই প্রাথমিক স্কুলেই সেটি চালু হল। শুক্রবার এই ডিজিটাল পরিষেবার প্রথম উদ্বোধন করেন কৃষ্ণনগর সদর মহকুমাশাসক।
advertisement
advertisement
স্কুল প্রাঙ্গণে ঢুকলেই দেখা যাবে একটি ইলেকট্রনিক্স বক্স লাগানো রয়েছে। পড়ুয়াদের প্রত্যেককেই দেওয়া হয়েছে একটি করে ডিজিটাল আইডেন্টিটি কার্ড, ‌যার মধ্যে রয়েছে একটি চিপ। স্কুল প্রাঙ্গনে প্রবেশ করার সময় গেটের সামনের লাগানো একটি ডিভাইসে ছোঁয়াতে হচ্ছে। স্কুল থেকে বেরিয়ে আসার সময় পুনরায় একই কাজ করতে হচ্ছে। এদিকে অ্যাটেন্ডেন্স ডিভাইসে ডিজিটাল কার্ড ছোঁয়ালেই সঙ্গে সঙ্গে ওই পড়ুয়ার অভিভাবকের মোবাইলে পৌঁছে যাবে স্কুলে তার প্রবেশ এবং বাহিরের সম্পূর্ণ সময়সূচির তথ্য। আর এর ফলে অনেকটাই চিন্তামুক্ত হতে পারবে অভিভাবকেরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরণ শেখ জানান, বর্তমানে স্কুলে ১৮৮ জন ছাত্রছাত্রী রয়েছে। তার সঙ্গে রয়েছেন ৬ জন শিক্ষক-শিক্ষিকা। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আমরা এই পরিষেবা চালু করেছি। এতে যেমন ছাত্র-ছাত্রীদের হাজিরা নথিভুক্ত হবে ঠিক তেমনই ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হারও বৃদ্ধি পাবে। যে সমস্ত ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে অনুপস্থিত থাকবে তাদের মোবাইলে পৌঁছে যাবে এসএমএস অ্যালার্ট।
advertisement
মৈনাক দেবনাথ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: সন্তান স্কুলে এলেই এসএমএস যাবে অভিভাবকের ফোনে! সরকারি স্কুলে ডিজিটাল অ্যাটেনডেন্সের কামাল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement