Bangla News|| কালাপাহাড়কে হারিয়ে লালবাটিতে আজও বিশ্রাম নেন দেবী চণ্ডী, জানুন ইতিহাস
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bangla News: কালাপাহাড়কে হারিয়ে ডায়মন্ডহারবারে লালবাটিতে আজও বিশ্রাম নেন দেবী চন্ডী। স্থানীয় বাসিন্দারা আজও প্রবল উৎসাহ উদ্দীপনায় চণ্ডী মাকে নিত্য পুজো দেন।
ডায়মন্ডহারবার: কালাপাহাড়কে হারিয়ে ডায়মন্ডহারবারে লালবাটিতে আজও বিশ্রাম নেন দেবী চণ্ডী। স্থানীয় বাসিন্দারা আজও প্রবল উৎসাহ উদ্দীপনায় চণ্ডী মাকে নিত্য পুজো দেন। প্রায় হাজার বছরের পুরনো এই মূর্তিকে ঘিরে আজও গল্পকথা প্রচলিত এলাকায়। লালবাটিতে একটি পুকুর খননের সময় এই কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার হয়েছিল। যদিও তার আগে সেই মূর্তির স্বপ্নে দর্শন পান ডায়মন্ডহারবারের চৌধুরী পরিবারের লোকজন। তাঁরাই এই মূর্তিটিকে প্রতিস্থাপন করেন।
কথিত রয়েছে, কালাপাহাড় যখন প্রবল বিক্রমে দেশ-বিদেশে মূর্তি ধ্বংসে উদ্যত হয়েছিলেন। তখন এই মা চণ্ডী স্বয়ং কালাপাহাড়ের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন। যুদ্ধে তাঁর কিছু হাত কাটা পড়ে। সেজন্য এই বিগ্রহের হাত কাটা রয়েছে বলে জানিয়েছেন পুজারি দেবজ্যোতি গঙ্গোপাধ্যায়। পরে কালাপাহাড়কে পরাস্ত করে ডায়মন্ডহারবারের লালবাটিতে বিশ্রাম করেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা, কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া, জানুন সর্বশেষ পূর্বাভাস
এখানে মা চণ্ডী মন্দিরে থাকেন না। মন্দির নির্মাণ হলে সেই মন্দির মা স্বয়ং নষ্ট করে দেন। সেজন্য বিগ্রহকে বটের ছায়ায় রাখা হয়। স্থানীয়রা এই বিগ্রহকে খুবই জাগ্রত হিসাবে মানেন। বছরে একবার এখানে পুজো উপলক্ষে বিশাল জাগরন গানের আয়োজন করা হয়। ২০০৬ সালে শেষবার থানটিকে সংস্কার করা হয়। স্থানীয়দের বিশ্বাস এই থানে মানত করলে সব আশা পূরন হয়। সেই বিশ্বাসেই আজও এখানে পূজিত হন দেবী চন্ডী।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2023 1:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News|| কালাপাহাড়কে হারিয়ে লালবাটিতে আজও বিশ্রাম নেন দেবী চণ্ডী, জানুন ইতিহাস







