advertisement

South 24 Parganas News: ক্যানিং হাসপাতালে চালু হচ্ছে ডায়ালিসিস! একসঙ্গে পাঁচ রোগী পাবেন পরিষেবা, পোহাতে হবে না ঝক্কি

Last Updated:

South 24 Parganas News: ডায়ালিসিস ইউনিট চালু হয়ে গেলে সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষকে আর কলকাতায় বা দূরের কোনও হাসপাতালে যেতে হবে না। এই ডায়ালিসিস ইউনিটে থাকবে পাঁচটি বেড।

প্রতিকি ছবি
প্রতিকি ছবি
দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিং মহকুমা হাসপাতালে এবার চালু হতে চলেছে ডায়ালিসিস ইউনিট। পিপিপি মডেলে এটি তৈরি করা হয়েছে। উদ্বোধন হবে জুলাইয়ে। এই ডায়ালিসিস ইউনিট চালু হয়ে গেলে সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষকে আর কলকাতায় বা দূরের কোনও হাসপাতালে যেতে হবে না। এই ডায়ালিসিস ইউনিটে থাকবে পাঁচটি বেড। ইতিমধ্যেই মেশিন চলে এসেছে। এই হাসপাতালের উপর নির্ভরশীল ক্যানিং ১ ও ২ নম্বর, বাসন্তী, গোসাবা ব্লক-সহ আশপাশের বহু গ্রামের মানুষ। কিডনির সমস্যা নিয়ে অনেকেই ক্যানিং হাসপাতালে আসেন। কিন্তু যেহেতু ডায়ালিসিসের ব্যবস্থা এখানে ছিল না, সেই কারণে সংশ্লিষ্ট রোগীদের হয় কলকাতায় বা অন্যত্র রেফার করে দেওয়া হত।
এতে চিকিৎসা খরচ যেমন বাড়ত, তেমনই রোগীর পরিজনদেরও ঝক্কি পোহাতে হত। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার এই অঞ্চলে বর্ষার সময় সাপে কাটা রোগীর সংখ্যা বেড়ে যায়। এই ধরনের রোগীর অবস্থার অবনতি হলে কিংবা আপৎকালীন পরিস্থিতিতে ডায়ালিসিসের প্রয়োজনীয়তা দেখা দেয়। এবার তাঁদের অন্যত্র রেফার না করে ক্যানিং হাসপাতালেই ডায়ালিসিস করা যাবে বলে মত চিকিৎসকদের।
advertisement
ক্যানিং মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, বহু দিনের চেষ্টায় অবশেষে এই হাসপাতালে ডায়ালিসিস শুরু হতে চলেছে। এবং সাধারণ মানুষের জন্য তা সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পাবে। যেখানে সাধারণ মানুষের এই ডায়ালিসিস করতে প্রচুর অর্থ ব্যয় করতে হয়, এই ইউনিট তৈরি করতে খরচ হয়েছে সাড়ে চার কোটি টাকা। জুলাইয়ের শেষ দিকে মুখ্যমন্ত্রী এটি উদ্বোধন করবেন।
advertisement
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ক্যানিং হাসপাতালে চালু হচ্ছে ডায়ালিসিস! একসঙ্গে পাঁচ রোগী পাবেন পরিষেবা, পোহাতে হবে না ঝক্কি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement