advertisement

লিলুয়া রেল কলোনি যেন ডেঙ্গির আঁতুড়ঘর, সাফাই অভিযানে নামল হাওড়া পুরসভা

Last Updated:

লিলুয়া রেল কলোনি যেন ডেঙ্গির আঁতুড়ঘর। তা সত্ত্বেও এলাকা পরিষ্কারে হুঁশ নেই রেলের।

#হাওড়া: জমা জলে মশার লার্ভা। এদিক ওদিক আবর্জনার স্তূপ। লিলুয়া রেল কলোনি যেন ডেঙ্গির আঁতুড়ঘর। তা সত্ত্বেও এলাকা পরিষ্কারে হুঁশ নেই রেলের। সোমবার রেল কলোনির এলাকাতেই সাফাই অভিযানে নামল হাওড়া পুরসভা।
খোলা নিকাশিনালা। ডাঁই হয়ে আবর্জনা। এদিক ওদিক আগাছার জঙ্গল। এদিক ওদিক ফেলে রাখা পাত্রে জমা জল।
জমা জলে মশার লার্ভার বাড়বাড়ন্ত। মশার আঁতুড়ঘর।
advertisement
এই এলাকা হাওড়া পুরসভার বাষট্টি নম্বর ওয়ার্ডের মধ্যে। ইতিমধ্যেই এলাকার অন্তত বারো থেকে তেরোজন ডেঙ্গিতে আক্রান্ত। বাসিন্দাদের অভিযোগ, রেলের এলাকা হলেও, সাফাইয়ে কোনও হেলদোলই নেই। শেষমেশ লিলুয়া রেল কলোনির আবর্জনা পরিষ্কারে নামল হাওড়া পুরসভা। সোমবার সকালে পুরসভার কর্মীরা এলাকায় অভিযান চালান। মশা মারার ধোঁয়া দেওয়া হয়। তেল স্প্রে করা হয়। মশার লার্ভা মেরে ফেলা হয়। এছাড়াও বিভিন্ন জায়গায় ব্লিচিং পাউডার ছড়ানো হয়।
advertisement
পুরসভার দাবি, ডেঙ্গি মোকাবিলায় সবসময়ই ব্যবস্থা নেওয়া হয়। রেলের এলাকাতেও যতটা সম্ভব সাফাই কাজ করা হয়।
একেই রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি ভয় ধরাচ্ছে। তা সত্ত্বেও লিলুয়ার রেল কলোনির আবর্জনা পরিষ্কারে কেন হুঁশ নেই রেলের? ডেঙ্গি মোকাবিলায় বাসিন্দাদেরও সচেতন করেছে হাওড়া পুরসভা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লিলুয়া রেল কলোনি যেন ডেঙ্গির আঁতুড়ঘর, সাফাই অভিযানে নামল হাওড়া পুরসভা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement