advertisement

WB Assembly Election 2021 Phase 7: বাংলায় ভোট দিতে এল ৩ 'মৃত' ভোটার! তারপর যা ঘটল...

Last Updated:

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি বিধানসভার হাতানিয়া অঞ্চলের ৭৪ নম্বর বুথে।

আজব কাণ্ড!
আজব কাণ্ড!
#মুর্শিদাবাদ: এ যেন বেঁচে থাকতেই মৃত। না, করোনা-কালে (Corona in Bengal) হাসপাতালের কোনও ভুল সিদ্ধান্ত নয়। বরং ভোটার তালিকায় গিয়ে তিন ব্যক্তি দেখলেন, তাঁরা মৃত। অথচ বাস্তবে তাঁরা বেঁচে আছেন বহাল তবিয়তে। কিন্তু, ভোট দিতে গিয়ে দেখলেন তালিকায় তাঁদের নাম ভোটার তালিকায় (Voter List) মৃত হিসেবে উল্লেখ রয়েছে! ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) সুতি বিধানসভার হাতানিয়া অঞ্চলের ৭৪ নম্বর বুথে।
জানা গিয়েছে, ওই তিনজনের মধ্যে দুজন এবারের প্রথম ভোটার। তাঁদের নাম শেখর দাস, রিঙ্কু দাস। তৃতীয় ব্যক্তি বছর একান্নর রঞ্জিত দাসও ভোট দিতে এসে দেখেন, তিনিও 'মৃত'। তাই ভোটার লিস্টে তাঁর নামের জায়গাতেও লেখা 'ডিলিট'। ফলে ভোট না দিয়েই তাঁদের বেরিয়ে আসতে হয় বুথের বাইরে।
এরপরই নিজেদের 'জীবিত' দাবি করে তিনজনকেই মুচলেকা দিতে হয় প্রিসাইডিং অফিসারকে। তবে, এখনও তাঁদের ভোটাধিকার মেলেনি বলেই খবর। পরিস্থিতি দেখে অনেকেরই দাবি, পঙ্কজ ত্রিপাঠির 'কাগজ' সিনেমার গল্পের সঙ্গে মিলে যাচ্ছে বাস্তবের শেখর দাস, রিঙ্কু দাসরা।
advertisement
advertisement
এদিকে, কলকাতায় মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীদের। বুথ পরিদর্শনের সময় মাঝেরহাটে কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থীকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়।
আবার, দুর্গাপুর পূর্বের মলানদিঘিতে তৃণমূল কর্মীদের ‘মার’-এর অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।তৃণমূল কর্মীদের মারধর করে পার্টি অফিস বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ওই এলাকায়। যদিও পাল্টা তৃণমূলের অফিস থেকে মুড়ি বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। তৃণমূলের অবশ্য দাবি, নিজেদের খাওয়ার জন্য মুড়ি রাখা ছিল পার্টি অফিসে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB Assembly Election 2021 Phase 7: বাংলায় ভোট দিতে এল ৩ 'মৃত' ভোটার! তারপর যা ঘটল...
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement