advertisement

Murshidabad News: জলস্তর বৃদ্ধি হতেই বিপত্তি! জলের স্রোতে তলিয়ে যাচ্ছিল পড়ুয়া... ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হতেই তুলকালাম

Last Updated:

গ্রামের বাসিন্দা স্বরূপ বর্মণ জানান, এই রাস্তা ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়খণ্ড ও ফরাক্কার। একমাত্র এই রাস্তার উপর দিয়ে আমাদের নিত্যদিনের যাতায়াত, পাহাড়ে বৃষ্টি হলেই সেই জল এই দিক দিয়ে নেমে যায়। ফলে যখন বৃষ্টি জল নামতে শুরু করে তখন এই রাস্তা বন্ধ হয়ে যায়। এর জেরে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে।

+
জলের

জলের স্রোতে ভেসে যাচ্ছিল পড়ুয়া

ফরাক্কা: ঝাড়খণ্ডের পাহাড়ি জল নামতেই ঘটল বিপত্তি। ফরাক্কার নিশিন্দ্র কাটান দিয়ে স্কুল পড়ুয়ারা যেতেই ঘটল মর্মান্তিক ঘটনা। জলের স্রোত হঠাৎই শুরু, তলিয়ে যেতে গিয়েও রক্ষা পায় ছাত্রছাত্রীরা। বুধবার সকালে এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
বুধবার সকালে এলাকার স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের উদ্দেশে বের হয়। কিন্তু ঝাড়খন্ডের পাহাড়ি জল হঠাৎ চলে আসার কারণে জলের স্রোতে ভেসে যাচ্ছিল পড়ুয়ারা। এক পড়ুয়াকে উদ্ধার করা গেলেও সাইকেল চলে যায় জলের স্রোতে। ঘটনার জেরে স্থানীয়েরা ঘুরপথে গিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। ঝাড়খন্ড থেকে পাহাড়ি জল নামায়  জলের স্রোতে কেটে যায় নিশিন্দ্রা কাটানের রাস্তা। ফলে বিছিন্ন হয়ে পড়ে ফরাক্কা হয়ে ঝাড়খন্ড যাওয়ার যোগাযোগের ব্যবস্থা। মূলত মুর্শিদাবাদের ফরাক্কা ১২ নম্বর জাতীয় সড়ক হয়ে ঝাড়খন্ডের ৮০ নম্বর জাতীয় সড়কের সঙ্গে যোগাযোগর প্রধান রাস্তা এই নিশিন্দ্রা কাটান। ঝাড়খন্ড থেকে নিশিন্দ্রা কাটান হয়ে প্রতিদিন প্রায় হাজার খানেক পণ্য বোঝায় গাড়ি চলাচল করে।
advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই নিশিন্দ্রা কাটানের জন্য স্থানীয় মানুষ ভুগছে। এখানে একটি ব্রিজের দাবি ছিল। কোনও ব্রিজ না হওয়ার কারণে প্রত্যেক বছর  সমস্যায় পড়ে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় বন্ধ হয় গাড়ি। তাতে বহু মানুষের রুজি রোজগারে টান পড়ে। ফলে সংসার চালাতে সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের ।
advertisement
advertisement
গ্রামের বাসিন্দা স্বরূপ বর্মণ জানান, এই রাস্তা ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়খণ্ড ও ফরাক্কার। একমাত্র এই রাস্তার উপর দিয়ে আমাদের নিত্যদিনের যাতায়াত, পাহাড়ে বৃষ্টি হলেই সেই জল এই দিক দিয়ে নেমে যায়। ফলে যখন বৃষ্টি জল নামতে শুরু করে তখন এই রাস্তা বন্ধ হয়ে যায়। এর জেরে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: জলস্তর বৃদ্ধি হতেই বিপত্তি! জলের স্রোতে তলিয়ে যাচ্ছিল পড়ুয়া... ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হতেই তুলকালাম
Next Article
advertisement
Supreme Court on Kaliachak Incident: আরও বিপাকে মোফাক্কেরুল, কালিয়াচকে অশান্তির দুই মাথাকে NIA-কে হস্তান্তরের নির্দেশ! আর কী বলল সুপ্রিম কোর্ট?
আরও বিপাকে মোফাক্কেরুল, কালিয়াচকে অশান্তির দুই মাথাকে NIA-কে হস্তান্তরের নির্দেশ! আর কী বলল সুপ্রিম কোর্ট?
  • আরও বিপাকে মোথাবাড়ি কাণ্ডের মূল চক্রী হিসেবে ধৃত আইনজীবী এবং মিম নেতা মোফাক্কেরুল ইসলাম৷ মোফেক্কারুল সহ ঘটনার মূল চক্রী হিসেবে ধৃত দু জনকেই এনআইএ-এর হাতে তুলে দিতে বলল সুপ্রিম কোর্ট৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement