advertisement

Murshidabad news: দিনেদুপুরে ছিনতাই! আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মারধর করে নগদ লক্ষাধিক লুট দুস্কৃতীদের

Last Updated:

Murshidabad news: প্রকাশ্যে দিনে দুপুরে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মারধর করে নগদ লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।

দিনেদুপুরে ডাকাতি।
দিনেদুপুরে ডাকাতি।
মুর্শিদাবাদ: প্রকাশ্যে দিনে দুপুরে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মারধর করে নগদ লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য রেজিনগর থানার শুকুরপুকুর মাঠ সংলগ্ন এলাকায়।
মঙ্গলবার সকালে মুক্তাদুর বিশ্বাস নামে এক ব্যক্তি মোটরবাইকে ভাইয়ের সঙ্গে কাশিপুর থেকে শুকুরপুকুরে একটি ব্যাঙ্কের সিএসপি শাখায় যাচ্ছিলেন সেই সময় তিন দুষ্কৃতী তাদের মোটরবাইক আটকে দুই ভাইকে আগ্নেয়াস্ত্র  দেখিয়ে মারধর করে প্রায় ২ লক্ষ টাকা নগদ ও একটি ল্যাপটপ নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেজিনগর থানা পুলিশ। অভিযোগ দায়ের করা হয়েছে রেজিনগর থানায়। গোটা ঘটনার  তদন্ত শুরু করেছে পুলিশ। তবে দিনেদুপুরে এই দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা সুজয় বিশ্বাস বলেন, “এই রাস্তা দিয়ে সব সময় লোকজন যাতায়াত করে। দিনেদুপুরে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটে গেল। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি”। অভিযোগকারী মুক্তাদুর বিশ্বাস বলেন, “প্রতিদিনের মতো আমি ব্যাঙ্কের সিএসপি শাখায় যাচ্ছিলাম তখনই তিন জন দুষ্কৃতী রাস্তা আটকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে আমাদের মারধর করে। প্রায় ২ লক্ষ টাকা নগদ ছিল। একটা ল্যাপটপ ছিল। সবকিছু নিয়ে পালিয়ে যায়। থানায় অভিযোগ জানিয়েছি। আমি চাই অভিযুক্তদের গ্রেফতার করা হোক”।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad news: দিনেদুপুরে ছিনতাই! আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মারধর করে নগদ লক্ষাধিক লুট দুস্কৃতীদের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement