Bengal Election 7th Phase : সপ্তম দফায় ৬৫ জন কোটিপতি প্রার্থী কারা? কোন দলের সম্পদ বেশি? দেখে নিন একনজরে...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
সপ্তম দফায় রয়েছেন ২৩ শতাংশ কোটিপতি প্রার্থী ৷ শুধু তাই নয়, ৫ শতাংশ প্রার্থীর সম্পদ এবারে ৫ কোটি বা তারও বেশি ৷
দেখা যাচ্ছে, ৫ কোটি বা তার বেশি সম্পদের অধিকারী প্রার্থীদের হার ১৫.৫ শতাংশ। পরিসংখ্যান বলছে প্রার্থীদের মধ্যে ২ কোটি থেকে ৫ কোটির সম্পত্তির মালিক রয়েছেন ২০.৭ শতাংশ। ৫০ লক্ষ থেকে ২ কোটি টাকার মালিক ৭০.২৫ শতাংশ প্রার্থী। ১০ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকার সম্পত্তির মালিক ৮০.২৮ শতাংশ। আর ১০ লক্ষের কম সম্পত্তির অধিকারী প্রার্থীর হার ৯৯.৩৫ শতাংশ ।
advertisement
এ বার দেখে নেওয়া যাক দলগতভাবে কোটিপতি প্রার্থীদের হিসেব।
advertisement
শাসক দল তৃণমূল কংগ্রেসের কোটিপতি প্রার্থী মোট ২৬ জন (৭২%)। প্রধান বিরোধী দল বিজেপির কোটিপতি প্রার্থী রয়েছেন ১৩ জন (৩৬%)। অন্যদিকে সংযুক্ত মোর্চার মোট কোটিপতি প্রার্থী রয়েছেন ১৮ জন। যার মধ্যে জাতীয় কংগ্রেস প্রার্থী ১১ জন (৫৮%)
সিপিআইএম ১ (৮%) নির্দল ৬ জন (৭%)।
advertisement
সপ্তম দফায় প্রার্থীদের মাথাপিছু গড় সম্পদ হল ১,২২ কোটি টাকা ৷ এই দফায় উচ্চ সম্পদশালী প্রথম তিনজন প্রার্থীর মধ্যে শীর্ষে রয়েছেন মুর্শিদাবাদের জঙ্গিপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাকির হোসেন৷ তাঁর মোট সম্পদের পরিমাণ ৬৭ কোটি টাকার উপরে ৷ বাকি দুজনও তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা৷ দ্বিতীয় স্থানে রয়েছেন দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার ৷ তাঁর সম্পদের পরিমাণ ১৮ কোটি টাকার বেশি ৷ তৃতীয় স্থানে আছেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম ৷ তাঁর মোট সম্পদের পরিমাণ ১৩কোটি টাকার বেশি৷
advertisement
আয়করে ঘোষিত উচ্চ আয়সম্পন্ন প্রার্থীদের প্রথম তিনজনের মধ্যে সবার উপরে আছেন মুর্শিদাবাদের জঙ্গিপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাকির হোসেন ৷ দ্বিতীয় স্থানে আছেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম ৷ তৃতীয় স্থানে আছেন ফারাক্কার বিজেপি প্রার্থী হেমন্ত ঘোষ৷ কম সম্পদের অধিকারী ৩ জন প্রার্থীর তালিকায় রয়েছেন দুর্গাপুর পূর্বের বিএসপি প্রার্থী সুরেশ প্রসাদ, আসানসোল দক্ষিণের বহুজন মুক্তি পার্টি প্রার্থী শিউলি রুইদাস ও পশ্চিম বর্ধমানের বরাবনির বহুজন মুক্তির পার্টি সঞ্জয় মাঝি৷
advertisement
হলফনামায় দলগতভাবে গড় সম্পদের হিসেব পর্যালোচনা করে দেখা গিয়েছে যে, জাতীয় কংগ্রেসের ১৯ জন প্রার্থীর গড় সম্পদ ১/৭২ কোটি টাকা, তৃণমূল কংগ্রেসের ৩৬ জন প্রার্থীর গড় সম্পদ ৫.০৫ কোটি টাকা, বিজেপির ৩৬ জন প্রার্থীর গড় সম্পদ ১.৯০ কোটি টাকা এবং সিপিআইএম-এর ১৩ জন প্রার্থীর গড় সম্পদ ৬৮.০৯ লক্ষ টাকা ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Apr 25, 2021 5:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Election 7th Phase : সপ্তম দফায় ৬৫ জন কোটিপতি প্রার্থী কারা? কোন দলের সম্পদ বেশি? দেখে নিন একনজরে...








