advertisement

Crime News: রক্তে ভাসছে চারিদিক, ৩২-এ শেষ হয়ে গেল তরতাজা প্রাণ, শোক-হাহাকার পরিবারে, গ্রেফতার ১

Last Updated:

Crime News: গত ৬ নভেম্বর রাতে বাড়ি ফেরার পথে খুন হয়েছিল ফটোগ্রাফার সোমনাথ মাইতি (৩২)। বাড়ি দিয়ারা মালিকপাড়ায়। সিঙ্গুরের মহম্মদপুরে যুবক খুনের ঘটনায় সিঙ্গুর থানার পুলিশ অবশেষে গ্রেফতার করল মূল অভিযুক্তকে।

রক্তে ভাসছে চারিদিক, ৩২-এ শেষ হয়ে গেল তরতাজা প্রাণ, গ্রেফতার ১
রক্তে ভাসছে চারিদিক, ৩২-এ শেষ হয়ে গেল তরতাজা প্রাণ, গ্রেফতার ১
রাণা কর্মকার, সিঙ্গুর: সিঙ্গুরের মহম্মদপুরে যুবক খুনের ঘটনায় সিঙ্গুর থানার পুলিশ অবশেষে গ্রেফতার করল মূল অভিযুক্তকে। ধৃতের নাম সঞ্জীব পাখিরা। বাড়ি সিঙ্গুর থানার বিরামনগর এলাকায়। গত ৬ নভেম্বর রাতে বাড়ি ফেরার পথে খুন হয়েছিল ফটোগ্রাফার সোমনাথ মাইতি (৩২)। বাড়ি দিয়ারা মালিকপাড়ায়।
৪৮ ঘন্টার মধ্যে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তি ফিরেছে। রাতে ফোটো স্টুডিও থেকে স্কুটার নিয়ে বাড়ি ফেরার পথে তার স্কুটি দাঁড় করিয়ে গলায় ছুরি দিয়ে খুন করা হয়েছিল। মাত্র তিন লক্ষ টাকা সুদে ধার দিয়েছিল অভিযুক্ত সঞ্জীব পাখিরাকে। সেই টাকা না দেওয়ার কারণে খুন হতে হল সোমনাথ কে।
advertisement
advertisement
ধৃত কে আজ রবিবার, চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হবে। মৃত সোমনাথ মাইতি তিন লক্ষ ধার দিয়েছিল সঞ্জীবকে । তার মধ্যে দুই লক্ষ টাকা শোধ করে দিয়েছিল।
advertisement
মাত্র এক লক্ষ টাকার জন্য চাপ দিচ্ছিল সোমনাথ। সেই রাগে ছুরি দিয়ে গলা কেটে খুন করেছে। পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃত সঞ্জীব পাখিরাকে চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: রক্তে ভাসছে চারিদিক, ৩২-এ শেষ হয়ে গেল তরতাজা প্রাণ, শোক-হাহাকার পরিবারে, গ্রেফতার ১
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement