advertisement

Cyclone Dana Updates: এবারও হার মানল ঘূর্ণিঝড! 'দানা'-র আগে সুন্দরবনে এলেন 'তিনি'

Last Updated:

Cyclone Dana Updates: ঝড়ের আগে কান্তি আসে, আবারও তিনি আসলেন ঝড়ের আগেই। এবার ঘূর্ণিঝড় 'দানা'র এর আগে এসে নদীবেষ্টিত এলাকায় ঘুরলেন তিনি।

+
গ্রামে

গ্রামে কান্তি গাঙ্গুলি

দক্ষিণ ২৪ পরগনা: ‘ঝড়ের আগে কান্তি আসে’। এ শুধু কোনও প্রবাদ নয়। যে কোনও প্রাকৃতিক দুর্যোগের আগে সুন্দরবনবাসীর কাছে এই কথা ধ্রুব সত্যি। এবারও তিনি আসলেন ঝড়ের আগেই। এবার ঘূর্ণিঝড় ‘দানা’র আতঙ্কে কাপছে সুন্দরবন। ঝড় আসার আগে এসে নদীবেষ্টিত এলাকায় ঘুরলেন তিনি। কখনও বাইকে চেপে, কখনো আবার পায়ে হেঁটে পৌঁছে গেলেন বিভিন্ন এলাকায়।
বিপদে কাছের বন্ধুকে কাছে পেয়ে হাসি ফুটেছে অনেকের মুখে। পূর্বের ঝড়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষজনকে সচেতন করেন তিনি। কান্তি গঙ্গোপাধ্যায় সকলকে ঝড় নিয়ে সচেতন করেন। তিনি জানান, আগে আয়লা ঝড় এসেছিল এরকম রাতে। সেবার ব্যাপক ক্ষতি হয়েছিল। এবারেও ঝড় আসছে রাতে তাই সকলকে সচেতন থাকতে হবে, বিপদমুক্ত থাকতে হবে।
advertisement
advertisement
ঘূর্ণিঝড় দানা বৃহস্পতিবার রাতের মধ্যে আছড়ে পড়বে উপকূল এলাকায়। প্রশাসনও সতর্ক রয়েছে সেজন্য। কান্তি গঙ্গোপাধ্যায় নিজের মত করে একটি ক্যাম্প খুলেছেন। খুব অসুবিধা হলে সেখানে যেতে বলেছেন সকলকে। কথা বলেছেন মাঝিদের সঙ্গেও। এবার তাঁর সঙ্গে দেখা গিয়েছে অনেককেই। বিভিন্ন নদীর ঘাটে গিয়ে স্থানীয়দের ঝড় নিয়ে সচেতন কেরেছেন তিনি।
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Dana Updates: এবারও হার মানল ঘূর্ণিঝড! 'দানা'-র আগে সুন্দরবনে এলেন 'তিনি'
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement