advertisement

শিশু কন্যা চুরি! গ্রেফতার দম্পতি

Last Updated:

দম্পতিকে আটক করে পুলিশ, উদ্ধার করা হয়েছে শিশুকন্যাও।

#বর্ধমান: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেনাচিতির সত্যজিৎ পল্লী থেকে শিশু চুরির অভিযোগে দম্পতিকে আটক করেছে কাঁকসা থানার পুলিশ। দম্পতির কাছ থেকে উদ্ধার হয়েছে একটি শিশুকন্যাও।
রবিবার বর্ধমানের অনাময় নার্সিংহোমের সামনে থেকে শিশুকন্যা চুরির পর বিভিন্ন থানায় পুলিশ নজরদারি শুরু করে। কাঁকসার বাঁসকোপা টোলপ্লাজায় সন্দেহভাজন দম্পতি ও তাদের শিশুকন্যাকে দেখে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেসময় তারা বাসে দুর্গাপুরে ভাড়া বাড়িতে ফিরছিল। তখনকার মতো পুলিশ তাদের ছেড়ে দিলেও সোমবার সকালে দুর্গাপুর থানার পুলিশের সহযোগিতায় বেনাচিতির সত্যজিৎ পল্লী থেকে দম্পতিকে আটক করে পুলিশ, উদ্ধার করা হয়েছে শিশুকন্যাও।
advertisement
advertisement
আটক দম্পতির নাম পিঙ্কি বন্দ্যোপাধ্যায় বৈরাগ্য ও মনি বৈরাগ্য। এই পরিচয়ও সঠিক কিনা জানতে তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ। এরা দুর্গাপুরের বেনাচিতির সত্যজিৎ পল্লীতে মাত্র এক মাস আগে বাড়ি ভাড়া নিয়েছিল। এদের নিয়ে বর্ধমান রওনা দিয়েছে পুলিশ।
advertisement
আরও  দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শিশু কন্যা চুরি! গ্রেফতার দম্পতি
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement