advertisement

Coromandel Train Accident: করমণ্ডল দুর্ঘটনার তদন্ত শুরু, খড়গপুরে শুরু জিজ্ঞাসাবাদ! মারাত্মক তথ্য মিলবে?

Last Updated:

Coromandel Train Accident: বালাসোর ট্রেন দুর্ঘটনায় কমিশনার অফ রেলওয়ে সেফটি তদন্ত শুরু করল। খড়গপুরে চলে রেলের সিগন্যালিং, স্টাফ, কর্মীদের ৬ জনকে জিজ্ঞাসাবাদ।

দুর্ঘটনার তদন্ত শুরু
দুর্ঘটনার তদন্ত শুরু
অর্পিতা হাজরা, কলকাতা: বালাসোরে ট্রেন দুর্ঘটনায় খড়গপুরে কমিশনার অফ রেলওয়ে  সেফটি (সিআরএস)  রেলের স্টাফ ও কর্মীদের বয়ান রেকর্ড করল। প্রায় পাঁচ – ছয় জনকে চলে জিজ্ঞাসাবাদ। সোমবার খড়্গপুরে প্রায় চার ঘন্টা সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন। খড়্গপুরে সিস্টেম টেকনিক্যাল স্কুলে চলে জিজ্ঞাসাবাদ। সকাল ৯ টা থেকে শুরু হয়  জিজ্ঞাসাবাদ ও বয়ান রেকর্ড। রেলের  স্টাফ, কর্মী ও যারা ডিউটিতে ছিলেন তাঁদের বয়ান রেকর্ড করা চলছে।
প্রত্যক্ষদর্শীদের বয়ান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। রেলের স্টাফ ডিউটি রোস্টার কার কখন ডিউটি ছিল সেগুলো খতিয়ে দেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS ) এ. এম চৌধুরী জিজ্ঞাসাবাদ করেন । ভিতরে ৪-৫ টি টেবল ডেস্ক করা হয়েছে। বাইরে পরিচয়পত্র দেখিয়ে ভিতরে অফিসার দের সামনে ও CRS এর সামনে চলছে জিজ্ঞাসাবাদ।  নেওয়া হয় বয়ান।
advertisement
advertisement
CRS আজ ও আগামিকাল খড়গপুরে জিজ্ঞাসাবাদ করে জানবে কী ঘটেছিল, কার কী ভূমিকা ছিল দুর্ঘটনার সময়ে কে কোথায় ছিলেন। এরপর CRS একটি প্রাইমারি ওপিনিয়ন রিপোর্ট বা প্রাইমারি ইনভেস্টিগেশন তথ্য দেবে। সিআরএস এ. এম চৌধুরী জানান, “5-6 জনকে সকাল থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমাদের আরও ২-৩ দিন সময় লাগবে জিজ্ঞাসাবাদ চলছে। সিগন্যালিং-ইন্টারলকিং যারা ছিল তাদেরকেও ডাকা হয়েছে।
advertisement
রেলের গার্ড, স্টাফ কর্মীদের বয়ান নেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী তাদের ডাকা হয়েছে। আমরা রেল বোর্ডকে রিপোর্ট দেব।  সিবিআইয়ের পাশাপাশি তদন্ত তাঁদের মতো করতে পারে। আমাদের সঙ্গে তাঁদের কোনো বিষয় নেই। আমরা রেল বোর্ডকে রিপোর্ট দেব।” পাশাপাশি সিবিআই এফআইআর করে তদন্ত শুরু করবে। সিবিআই ঘটনাস্থলে যাবে। কারণ কেন্দ্রীয় মন্ত্রী সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন।
advertisement
খুব দ্রুত সিবিআই যাবে ঘটনাস্থলে পরিদর্শন করতে। সব মিলে বলা যায় রেলের দুর্ঘটনার পিছনে কার কী ভূমিকা কার কোথায় গাফিলতি সেসব বিস্তারিত রিপোর্ট সিআরএস দেবে রেল বোর্ডকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Coromandel Train Accident: করমণ্ডল দুর্ঘটনার তদন্ত শুরু, খড়গপুরে শুরু জিজ্ঞাসাবাদ! মারাত্মক তথ্য মিলবে?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement