advertisement

Contai Cooperative Bank Election: জালে ভুয়ো ভোটার! কাঁথিতে সমবায় ব‍্যাঙ্কের ভোট ঘিরে তুলকালাম! এবার মারাত্মক অভিযোগ বিজেপির

Last Updated:

Contai Cooperative Bank Election: কাঁথি সমবায় ব‍্যাঙ্কের ভোট গ্রহণ ঘিরে প্রবল উত্তেজনামূলক পরিস্থিতি। এবার ভুয়ো ভোটারের অভিযোগ।

জালে ভুয়ো ভোটার! কাঁথিতে  সমবায় ব‍্যাঙ্কের ভোট ঘিরে তুলকালাম! এবার মারাত্মক অভিযোগ বিজেপির
জালে ভুয়ো ভোটার! কাঁথিতে সমবায় ব‍্যাঙ্কের ভোট ঘিরে তুলকালাম! এবার মারাত্মক অভিযোগ বিজেপির
কাঁথি: কাঁথি সমবায় ব‍্যাঙ্কের ভোট গ্রহণ ঘিরে প্রবল উত্তেজনামূলক পরিস্থিতি। এবার ভুয়ো ভোটারের অভিযোগ। ভুয়ো ভোটারকে ধরে পুলিশের হাতে তুলে দিল বিজেপি সমর্থকরা। বিজেপি সমর্থিত প্রার্থীদের বের করে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সমবায় ব‍্যাঙ্কের ভোটকে কেন্দ্র করে অশান্তি কাঁথির ক্ষেত্রমোহন হাইস্কুলে।
প্রসঙ্গত, কাঁথি সমবায় ব‍্যাঙ্কের ভোট গ্রহণকে কেন্দ্র করে সকাল থেকে মোটামুটি শান্তিপূর্ণ পরিস্থিতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ে উত্তেজনা। সকাল থেকে মোটামুটি শান্তিপূর্ণ পরিস্থিতি থাকলেও বেলা বাড়তেই অশান্তিকর পরিস্থিতি শুরু হয়। কোলাঘাট, হেঁড়িয়া-সহ একাধিক ভোট গ্রহণ কেন্দ্রে তৃণমূল-বিজেপি বচসা ঘিরে অশান্তিকর পরিস্থিতি তৈরি হয়।
advertisement
advertisement
হেঁড়িয়ার ভোট অশান্তি নিয়ে তৃণমূল বিজেপি চাপান উতোর। হেঁড়িয়ায় সমবায়ের ভোট গ্রহণ ঘিরে অশান্তি উত্তেজনা। ভোট গ্রহণ কেন্দ্রের সামনে তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে বচসা বাকযুদ্ধ ঘিরে উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ বাহিনী। রামনগরে পথঅবরোধ করল বিজেপি, বিজেপির কর্মীদের মারধরের অভিযোগে। কাঁথিতে আয়ুর্বেদ কলেজের ভোট কেন্দ্রের সিপিআইএমের বুথ ক্যাম্প ভাঙ্গার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
advertisement
অশান্তি কোলাঘাটেও। ভোট গ্রহণ কেন্দ্রের সামনে উত্তেজনা। বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বচসা ঘিরে অশান্তি। কোলাঘাট থানার পুলিশ দু’দলের সমর্থকদের সরিয়ে দেয়। ভোট কেন্দ্রের সামনে বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা জমায়েত করেছেন। জমায়েত করা তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকরা বচসায় জড়ায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Contai Cooperative Bank Election: জালে ভুয়ো ভোটার! কাঁথিতে সমবায় ব‍্যাঙ্কের ভোট ঘিরে তুলকালাম! এবার মারাত্মক অভিযোগ বিজেপির
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement