advertisement

৩৭০ বাতিলের পর অত্যাচার বেড়েছে, জঙ্গিরা হুমকি দিচ্ছে, কাশ্মীর থেকে বাড়ি ফিরে বললেন এক শ্রমিক

Last Updated:

কাশ্মীরে গিয়েছিলেন শ্রমিক শেখ মিরাজ৷ ফিরে জানালেন কী ভয়াবহ পরিস্থিতি৷ প্রতিদিন জীবন বাজি রেখে করতেন কাজ৷ বললেন, '৩৭০ ধারা বাতিলের পরে অত্যাচার বাড়ে৷ অন্য রাজ্যের বাসিন্দাদের হুমকি দিত জঙ্গিরা৷'

#বহরমপুর: আজই বাড়ি ফেরার ট্রেন ধরার কথা ছিল মুর্শিদাবাদের সাগরদিঘির বাসিন্দা শ্রমিক মুরসালিম শেখ, রফিক শেখ, কামিরুদ্দিন শেখ, নইমুদ্দিন শেখ ও রফিকুল শেখের৷ আরেক শ্রমিক জহুরুদ্দিন কুলগামের হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ বাড়ি ফিরবেন ওঁরা৷ শুধুই নিথর কয়েকটি দেহ৷ সাগরদিঘিতে এখন শুধুই কান্নার আওয়াজ৷
কাশ্মীরে গিয়েছিলেন শ্রমিক শেখ মিরাজ৷ ফিরে জানালেন কী ভয়াবহ পরিস্থিতি৷ প্রতিদিন জীবন বাজি রেখে করতেন কাজ৷ বললেন, '৩৭০ ধারা বাতিলের পরে অত্যাচার বাড়ে৷ অন্য রাজ্যের বাসিন্দাদের হুমকি দিত জঙ্গিরা৷'
মঙ্গলবার সন্ধ্যায় ৫ শ্রমিক নিজেদের ভাড়া বাড়িতে ছিলেন৷ তখনই জঙ্গিরা ঢোকে৷ প্রত্যেককে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে৷ তারপর সার বেঁধে দাঁড় করিয়ে গুলি করে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ শ্রমিকের৷ একজন গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে৷ গত ১৫ দিনে এই কাশ্মীরে ১১ জন ভিনরাজ্যের শ্রমিককে খুন করল জঙ্গিরা৷
advertisement
advertisement
এখন কাশ্মীরে মূলত আপেল চাষের মরশুম৷ বেশি আয়ের আশায় বাংলা ও বিহার থেকে প্রচুর শ্রমিক যান এই সময় কাশ্মীরে৷ আপেল চাষের কাজ করেন তাঁরা৷ অনেকে বাড়ি তৈরি বা অন্যান্য কাজও করেন৷ আজ সাগরদিঘিতে নিহতদের সঙ্গে দেখা করবেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৩৭০ বাতিলের পর অত্যাচার বেড়েছে, জঙ্গিরা হুমকি দিচ্ছে, কাশ্মীর থেকে বাড়ি ফিরে বললেন এক শ্রমিক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement