advertisement

TMC Congress Alliance: এবার সেই পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে কংগ্রেস- তৃণমূল জোট! পর্যুদস্ত বাম- বিজেপি

Last Updated:

কংগ্রেসের সঙ্গে হাত মেলান তৃণমূল প্রার্থীরা৷ উল্টো দিকে জোট বেঁধেছিলেন বাম এবং বিজেপি প্রার্থীরা৷

কংগ্রেস- তৃণমূল জোটের জয়ী প্রার্থীরা৷
কংগ্রেস- তৃণমূল জোটের জয়ী প্রার্থীরা৷
#মহিষাদল: আগামী বছর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে পর্যুদস্ত করতে বিরোধীদের একজোট হওয়ার পক্ষে সওয়াল শুরু হয়েছে বিভিন্ন মহলে৷ কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা জেলায় সমবায় ভোটে রাজনীতির নিত্য নতুন সমীকরণ রীতিমতো চমকে দিচ্ছে৷ কয়েকদিন আগে নন্দকুমারে একটি সমবায় ভোটে তৃণমূলকে হারিয়ে সারা রাজ্য শোরগোল ফেলে দিয়েছিল সিপিএম এবং বিজেপি-র জোট৷ এবার সেই পূর্ব মেদিনীপুর জেলার গেঁওখালিতেই সমবায় ভোটে জোট বাঁধল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস৷ যার ফলে হারতে হল বামফ্রন্ট এবং বিজেপি-র প্রার্থীদের৷
বুধবার মহিষাদলের গেঁওখালি কো অপারেটিভ সমবায় সমিতির ভোট ছিল৷ সেই ভোটেই কংগ্রেসের সঙ্গে হাত মেলান তৃণমূল প্রার্থীরা৷ উল্টো দিকে জোট বেঁধেছিলেন বাম এবং বিজেপি প্রার্থীরা৷
advertisement
জানা গিয়েছে, নাটশাল ১ এবং নাটশাল অঞ্চল এলাকায় সমবায় ভোটে আসন সংখ্যা ছিল ৪৯৷ প্রার্থী হয়েছিলেন ৭১ জন৷ ফল বেরোতে দেখা যায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩০টি আসনে জয়ী হয়েছেন প্রার্থীরা৷ এর মধ্যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছেন ১৮টি আসনে৷ বাম এবং বিজেপির প্রার্থীরা পেয়েছেন ১২টি আসন৷
advertisement
বাকি যে ১৯টি আসনে ভোট হয়, তার গণনা হয় বুধবার৷ ফল বেরোতে দেখা যায়. বাম এবং বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন ৬টি আসনে৷ বাকি ১৩টি আসনেই জয়ী হন কংগ্রেস এবং তৃণমূল জোটের প্রার্থীরা৷ ফল বেরোতে উল্লাসে মাতেন জয়ী প্রার্থীরা৷ পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা জেলায় এই সমবায় ভোটের ফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
advertisement
এর আগে নন্দকুমারে সমবায় ভোটে বাম বিজেপি জোট নিয়ে কম চর্চা হয়নি৷ ওই সমবায় ভোটে তৃণমূল খাতাই খুলতে পারেনি৷ যদিও সমবায় ভোট হলেও বিজেপি-র সঙ্গে হাত মেলানোয় দলের নিচু তলার নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা সিপিএম নেতৃত্ব৷ বিজেপি-র সঙ্গে জোট বেঁধে সমবায় ভোটে লড়ার অভিযোগে বেশ কয়েকজন নেতা দল থেকে বহিষ্কার করা হয়েছে৷  তার পরেও মহিষাদলের এই সমবায় ভোটে বিজেপি-র সঙ্গে জোট বেঁধেই লড়লেন বাম প্রার্থীরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC Congress Alliance: এবার সেই পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে কংগ্রেস- তৃণমূল জোট! পর্যুদস্ত বাম- বিজেপি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement