advertisement

Hooghly News: দুই জেলার সংযোগকারী সেতু ভেঙে গিয়েছে মাঝ বরাবর ! তার মধ্যেই চলছে ঝুঁকির যাতায়াত

Last Updated:

খানাকুলের ঠাকুরানিচকে হুগলি ও পশ্চিম মেদিনীপুর দুই জেলার সংযোগকারী কংক্রিটের সেতু মাঝ বরাবর বসে গিয়ে বন্ধ যাতায়াত। এর জেরে চরম দুর্ভোগে প্রায় ৩০-৪০টি গ্রামের মানুষ।

+
কংক্রিটের

কংক্রিটের সেতু মধ্যেখান থেকে ভেঙে নিচের দিকে নেমে গেছে

হুগলি: প্রাক বর্ষাতেই বিপর্যয় খানাকুলে। খানাকুলের ঠাকুরানিচকে হুগলি ও পশ্চিম মেদিনীপুর দুই জেলার সংযোগকারী কংক্রিটের সেতু মাঝ বরাবর বসে গিয়ে বন্ধ যাতায়াত। এর জেরে চরম দুর্ভোগে প্রায় ৩০-৪০টি গ্রামের মানুষ। দারকেশ্বর নদীর উপর সেতুর মাঝের অংশ নীচের দিকে বসে গিয়েছে। যে কোনও মুহূর্তে সেতু ধসে যাওয়ার আশঙ্কা করছেন এলাকার মানুষ।
এই সেতুর একদিকে পূর্ব ঠাকুরানিচক গ্রাম, অপর পাড়ে কিছুটা গেলেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের দৌলতচক গ্রাম। আশেপাশের বহু গ্রামের মানুষের খানাকুল হাসপাতাল, থানা, ব্লক অফিসে যাতায়াতের মূল ভরসা ছিল এই সেতু। সেতুর আশেপাশে ৭টি স্কুল, একাধিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। বর্তমানে সেতুর দুদিকে রেলিং দিয়ে ঘিরে দিয়েছে প্রশাসন। এরফলে বাইক থেকে চারচাকা সমস্ত গাড়ি যাতায়াত বন্ধ।
advertisement
advertisement
এরমধ্যেই ঝুঁকি নিয়ে রেলিং টপকে যাতায়াত করছেন মানুষজন। স্কুল পড়ুয়াদের যাতায়াতের মূল ভরসা ছিল এই সেতু। যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়ুয়া থেকে সাধারণ মানুষ। অনেকটা ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। সেতু দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় বাজারের অধিকাংশ দোকানপাটও বন্ধ। এর জেরে রুটিরুজিতে টান পড়তে চলেছে এলাকার মানুষের।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ধরেই বেহাল ছিল। এটি সংস্কারের জন্য বারবার আবেদন করেও কাজ হয়নি। বর্ষায় প্রতিবার বন্যায় ভাসে খানাকুল। এবারও বন্যা হলে এই ব্রিজের আর অস্তিত্ব থাকবে না বলেই আশঙ্কা এলাকার মানুষের। তাঁরা চান দ্রুত এই ব্রিজের সংস্কার হোক।
advertisement
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: দুই জেলার সংযোগকারী সেতু ভেঙে গিয়েছে মাঝ বরাবর ! তার মধ্যেই চলছে ঝুঁকির যাতায়াত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement