advertisement

Hooghly News: বাড়ি বাড়ি জল পৌঁছানোর আগেই ফিনিশ! কেসটা কি দেখতে গিয়ে যা দেখল পুরসভা

Last Updated:

জলের লাইন কাটার নির্দেশ দিল পুরপরিষদ

+
পুরসভার

পুরসভার পানীয় জলে চলছে রঙিন মাছের চাষ

হুগলি: সরকারি জল চুরি করে তা দিয়েই চলছিল রমরমে ব্যবসা। তবে এই কারবার রঙিন মাছের। একাধিক চৌবাচ্চায় পুরসভার জলেই চলছে রঙিন মাছের ব্যবসা। অভিযোগ পেয়ে সরেজমিনে কাউন্সিলর পুরপারিষদ ও জল দফতরের কর্মিরা। কারবার দেখে চক্ষু চড়কগাছ! জলের লাইন কাটার নির্দেশ দিল পুরপরিষদ। ঘটনাটি হুগলির চুঁচুড়ার।
হুগলি চুঁচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাপাসডাঙা নিউ জিএস কলোনীর বাসিন্দা রতন বিশ্বাস বাড়িতে ১৬টি চৌবাচ্চা বানিয়ে রঙিন মাছ চাষ করছেন। একটি বাড়ির জন্য একটি জলের লাইন নিয়ে তা পাশের বাড়িতেও ব্যবহার করা হচ্ছে। অথচ জল পাচ্ছেন না বাসিন্দারা। এলাকাবাসীদের থেকে অভিযোগ যায় বিধায়ক অসিত মজুমদারের কাছে। জন সংযোগে গিয়ে বিধায়কের পায়ে চিড় ধরায় তিনি বাড়িতে রয়েছে। স্থানীয় কাউন্সিলর ও জল দফতরকে বিষয়টি দেখতে বলেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন সকালে কাউন্সিলর নির্মল চক্রবর্তী, জল দফতরের পুরপারিষদ দিব্যেন্দু অধিকারী দফতরের কর্মীদের নিয়ে কাপাসডাঙায় হাজির হন। পুরসভার জলের বেআইনি ব্যবহার দেখে চক্ষু চড়কগাছ তাদের। বাড়ির ভিতরে বড় বড় চৌবাচ্চায় চলছে মাছ চাষ। বিনামূল্যে জল নিয়ে বানিজ্যিক কাজে লাগানো হচ্ছে যা সম্পূর্ণ বেআইনি বলে জানান দিব্যেন্দু অধিকারী। ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবস্থা করছেন দাবী রতনের। তবে পুরসভা তা মানতে নারাজ। জলের অপচয় জল চুরি নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন। একাধিক জায়গায় জল চুরির অভিযোগ দায়ের হয়েছে। এক্ষেত্রেও অভিযোগ হওয়ার মতই কাজ হয়েছে বলে মত পুরসভার।
advertisement
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: বাড়ি বাড়ি জল পৌঁছানোর আগেই ফিনিশ! কেসটা কি দেখতে গিয়ে যা দেখল পুরসভা
Next Article
advertisement
Haryana Bank Employee Murder Update: ডাকাতির গল্প ফেঁদেও লাভ হল না! গুরুগ্রামের ব্যাঙ্ক কর্মী খুনে গ্রেফতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্বামী
ডাকাতির গল্প ফেঁদেও লাভ হল না! গুরুগ্রামের ব্যাঙ্ক কর্মী খুনে পুলিশের জালে স্বামী
  • হরিয়ানায় তরুণী ব্যাঙ্ক কর্মী খুনের ঘটনায় নয়া মোড়৷

  • স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্বামী৷

  • স্ত্রীকে খুন করে ডাকাতির গল্প ফেঁদেছিল অভিযুক্ত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement