advertisement

West Medinipur News: ভরা মঞ্চে এবার বাঁশিতে সুর আইপিএস অফিসারের! অন্যরকম মুহূর্তের সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর

Last Updated:

West Medinipur News: প্রযোগিতার বাজারে গ্রামীণ এলাকায় শাস্ত্রীয় সংগীতের আসর, উপভোগ করলেন আট থেকে আশি সকলে। উদ্যোগের কারণ জানলে অবাক হবেন।

+
শাস্ত্রীয়

শাস্ত্রীয় সংগীতের আসর 

পশ্চিম মেদিনীপুর: বর্তমান দিনে প্রতিযোগিতার বাজারে কমছে ক্লাসিক্যাল চর্চার প্রবণতা। হিপ হপের যুগে সময় এবং ধৈর্য দিয়ে ক্লাসিক্যাল মিউজিক কিংবা বাঁশি বা সেতার শোনার প্রবণতা হারিয়েছে সাধারণ মানুষ। শুধু তাই নয় গ্রামীণ এলাকায় এই চর্চা নেই। স্বাভাবিকভাবে গ্রামীণ এলাকায় ক্লাসিক্যাল মিউজিকের চর্চা বাড়াতে এবং যুব প্রজন্মকে মোবাইলের আসক্ত থেকে দূর করতে বেশ কয়েকজন যুবক মিলে তৈরি করেছে একটি সংগঠন। গুঞ্জরণ নামক এই সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে প্রায় দু’বছর ধরে ক্লাসিক্যাল সংগীতের চর্চা করছেন তারা।
ভারতের এক গর্ব এবং ঐতিহ্য শাস্ত্রীয় সংগীত। যে সংগীত প্রত্যেকের মনে আনে ধৈর্য, অধ্যবসায়। কিন্তু বর্তমান দিনে প্রতিযোগিতার বাজারে ছোট ছোট ছেলেমেয়েরা আর শেখেনা শাস্ত্রীয় সংগীত। শুধু তাই নয় মোবাইলে নেশায় আসক্ত হয়ে পড়ছে কচিকাঁচা থেকে বয়স্করা। তাই তাদের সংস্কৃতিমনস্ক করে তুলতে অভিনব ভাবনা গুঞ্জরণের। প্রতিমাসে একটি করে শাস্ত্রীয় সঙ্গীতের আখড়া বসান তারা। তবে এবার বেশ কয়েকজন শিল্পীদের নিয়ে তারা এই শাস্ত্রীয় সংগীতের মহল তৈরি করেছিলেন।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের বেলদার বেশ কয়েকজন সংগীত শিল্পী, বাচিক শিল্পী, তবলচি সহ সংস্কৃতিমনস্ক যুবক যুবতীরা মিলে তৈরি করেছেন এই গুঞ্জরণ নামক সংঘ। যারা এলাকায় প্রচার করছেন শাস্ত্রীয় সংগীতের। এদিনের এই সাংস্কৃতিক আয়োজনে বাঁশির সুর প্রদর্শন করেন আইপিএস ইন্দ্রজিৎ বসু। শুধু তাই নয় সরোদে সুর তোলেন দ্বীপ্তনিল ভট্টাচার্য এবং শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন উপাসনা কর। এ দিন ছোট থেকে বৃদ্ধ সকলেই বেশ মনোযোগ সহকারে শুনলেন এই বিশেষ শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠান।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মূলত গ্রামীণ এলাকায় প্রতিযোগিতা নয় শাস্ত্রীয় সংগীতের প্রচার এবং প্রসারের লক্ষ্যে বেশ কয়েকজন যুবক-যুবতীর এই আয়োজন। স্বাভাবিকভাবে এলাকায় সংস্কৃতি চর্চা এবং সুস্থ মানসিকতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ আয়োজন।
রঞ্জন চন্দ 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: ভরা মঞ্চে এবার বাঁশিতে সুর আইপিএস অফিসারের! অন্যরকম মুহূর্তের সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement