advertisement

Goghat Student Death: একেই বলে বিনা মেঘে বজ্রপাত! গোঘাটে স্কুল থেকে বেরোতেই লুটিয়ে পড়ল ছাত্রী, বরাতজোরে রক্ষা দুই বান্ধবীর

Last Updated:

স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, এ দিন স্কুল ছুটির পর নিজের সাইকেল নিয়েই বেরিয়েছিল ওই ছাত্রী৷ তার সঙ্গে আরও দুই বান্ধবীও ছিল৷৷

Rapid Read
News18
News18
শুভদীপ ঘোষ, গোঘাট: স্কুল থেকে বাড়ি ফেরার জন্য সাইকেল নিয়ে বেরিয়েছিল ছাত্রী৷ আচমকাই প্রচণ্ড শব্দে বাজ পড়তেই স্কুলের অদূরেই লুটিয়ে পড়ল অষ্টম শ্রেণীর সেই ছাত্রী৷ দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হল না৷ বজ্রপাতে তড়িদাহত হয়ে মৃত্যু হল ছাত্রীটির৷
জানা গিয়েছে, মৃত ওই ছাত্রীর নাম পায়েল রায় (১৩)৷ তার বাড়ি গোঘাটের নকুণ্ডা পঞ্চায়েতের মালিপুকুর এলাকায়। সে হাজিপুর ইউনিয়ন হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত।
স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, এ দিন স্কুল ছুটির পর নিজের সাইকেল নিয়েই বেরিয়েছিল ওই ছাত্রী৷ তার সঙ্গে আরও দুই বান্ধবীও ছিল৷৷ কিন্তু স্কুল থেকে কিছুটা এগোতেই বাকি দুই ছাত্রীর একজনের সাইকেলের চেন পড়ে যায়৷ তাই ওই দুই ছাত্রী দাঁড়িয়ে যায়৷ কিন্তু নিজের সাইকেল নিয়ে কিছুটা এগিয়ে গিয়েছিল৷ তখনই আচমকা প্রচণ্ড শব্দে বাজ পড়ে৷ তড়িদাহত হয়ে সাইকেল নিয়েই রাস্তায় লুটিয়ে পড়ে ছাত্রীটি৷ অল্পের জন্য রক্ষা পায় তার সঙ্গে থাকা বাকি দুই পড়ুয়া৷
advertisement
advertisement
সেই সময় আকাশ মোটামুটি পরিষ্কারই ছিল বলে দাবি শিক্ষকদের৷ সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দা এবং স্কুলের শিক্ষকরা ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন৷ দুর্ঘটনার খবর পেয়ে এলাকার বাসিন্দা এবং আরামবাগের সাংসদ মিতালি বাগও নিজের গাড়ি পাঠিয়ে দেন৷ সেই গাড়িতে করেই আহত ছাত্রীকে কামারপুকুর গ্রামীণ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু সেখানে চিকিৎসকরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন৷
advertisement
এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ আতঙ্ক ছড়ায় স্কুলের অন্যান্য পড়ুয়াদের মধ্যেও৷ মেয়ের এমন মর্মান্তিক পরিণতিতে হতবাক ছাত্রীর বাবা-মাও৷ জানা গিয়েছে, ওই ছাত্রীর বাবা কৃষিকাজের সঙ্গে যুক্ত৷ দুই সন্তানের মধ্যে পায়েলই বড় ছিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Goghat Student Death: একেই বলে বিনা মেঘে বজ্রপাত! গোঘাটে স্কুল থেকে বেরোতেই লুটিয়ে পড়ল ছাত্রী, বরাতজোরে রক্ষা দুই বান্ধবীর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement