advertisement

Bjp Mla: চাকরি দুর্নীতির তদন্তে নিশানায় বিজেপি নেতার মেয়ে, বাড়িতে গেল সিআইডি!

Last Updated:

Bjp Mla: প্রভাব খাটিয়ে নিলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানা এইমসে চাকরি পেয়েছেন এই অভিযোগ ওঠে।

নিলাদ্রি শেখর দানা
নিলাদ্রি শেখর দানা
#বাঁকুড়া: বাঁকুড়া বিজেপি বিধায়ক নিলাদ্রি শেখর দানার কন্যা মৈত্রী দানাকে জিজ্ঞাসাবাদ করতে বাঁকুড়ায় লোকপুরে বিধায়কের বাড়িতে যায় সিআইডি। কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে জিজ্ঞাসাবাদ করতেই সিআইডি প্রতিনিধি দল বিজেপি বিধায়কের বাড়িতে পৌঁছায়। সেখানে বেশ কিছুক্ষণ বিজেপি বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে যায় সিআইডি'র দল। বেরিয়ে যাওয়ার সময় তারা তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে কোনও কিছুই বলতে রাজি হননি তাঁরা।
প্রভাব খাটিয়ে নিলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানা এইমসে চাকরি পেয়েছেন এই অভিযোগ ওঠে। লিখিত অভিযোগ পেয়ে সেই ঘটনার তদন্তে নামে সিআইডি। দু''দফায় নিলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানাকে জিজ্ঞাসাবাদও করা হয়। আজ ফের বাঁকুড়ার কানকাটা এলাকায় নিলাদ্রি শেখর দানার বাড়িতে গিয়ে তাঁর মেয়ের জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
advertisement
advertisement
যদিও এই ঘটনাকে রাজনৈতিক অভিসন্ধি বলেই মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক। তাঁর দাবি, ''এ ভাবে দমানো যাবে না। এজেন্সির হয়ে কাজ করতে হলে মুখ্যমন্ত্রীর পারমিশন লাগবে? প্রশ্ন বিধায়কের। প্রভাব যদি খাটাতাম কেন্দ্রীয় সরকারে রেলের একটা পারমানেন্ট চাকরি করত।'' দাবি নিলাদ্রি শেখর দানার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bjp Mla: চাকরি দুর্নীতির তদন্তে নিশানায় বিজেপি নেতার মেয়ে, বাড়িতে গেল সিআইডি!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement