advertisement

দামোদরের তীরে চড়ুইভাতি, বড়দিনের উৎসবে মাতলেন বর্ধমানের বাসিন্দারা!

Last Updated:

বড়দিনে পিকনিকে মাতলেন বর্ধমানের বাসিন্দারা। বর্ধমানের সদরঘাটে দামোদরের তীরে সকাল থেকেই ভিড় করেছেন চড়ুইভাতি করতে আসা বাসিন্দারা।

দামোদরের তীরে চড়ুইভাতি
দামোদরের তীরে চড়ুইভাতি
#বর্ধমান: বড়দিনে পিকনিকে মাতলেন বর্ধমানের বাসিন্দারা। বর্ধমানের সদরঘাটে দামোদরের তীরে সকাল থেকেই ভিড় করেছেন চড়ুইভাতি করতে আসা বাসিন্দারা। বেলা যত বেড়েছে ততই ভিড় বেড়েছে এখানে। খাওয়া দাওয়া খেলাধুলা গল্পে আড্ডায় হই হুল্লোড়ে দিন কাটালেন অনেকেই। বড়দিন থেকেই ইংরেজি নববর্ষের কাউন্টডাউন শুরু। শীতের আমেজ সঙ্গী করে শুরু উৎসবের। এ উৎসব শীত যাপনের। শীতের দাপট একটু কম। তাতে কুছ পরোয়া নেই।
সোনা রঙের বালি। কুলু কুলু বইছে দামোদর। স্বচ্ছ, শীতল তার জল। তার পারে সবুজ আলু জমি। হলুদ ফুলে ভরা সরষের ক্ষেত। একদিকে চললো রান্নাবান্না, অন্যদিকে দামোদরের জলে পা ডুবানোর মজা নিলেন প্রকৃতি প্রেমিকরা। নাচে গানে হুল্লোড়ে উৎসবের পরিবেশ বর্ধমানের সদর ঘাট জুড়ে। ছোটরা মেতে উঠেছে অন্তাক্ষরী, ব্যাডমিন্টন,ক্রিকেট খেলায়। ঘুড়িও ওড়ালেন অনেকে। সব মিলিয়ে ঘরের বাইরে সারাদিন বড়দিনের মজা নিলেন অনেকেই।
advertisement
advertisement
বর্ধমানের জনপ্রিয় পিকনিক স্পটগুলোর মধ্যে অন্যতম সদরঘাট। কৃষক সেতুর পাশে চওড়া দামোদরের সৌন্দর্যের টানে এই শীত মরশুমে  ভিড় করেন অনেকেই। সবুজ আলু ক্ষেত, হলুদ ফুল ফুটে থাকা সরষে ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাওয়া চড়ুইভাতির আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে।
advertisement
ব্যাপক ভিড় দেখা গেল কাঞ্চননগরের প্রান্তিকে, জলকল মাঠে। বর্ধমানের দামোদরের তীরে ইদিলপুর, গৈতানপুর চরমানা, উদয় পল্লী সংলগ্ন দামোদরের তীরের ফরেস্ট, পাল্লা রোডে দামোদরের তীরে বনভোজনের মজা উপভোগ করছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাসিন্দারা। সব মিলিয়ে সাউন্ড বক্স বাজিয়ে নাচ, শীতের মিষ্টি রোদ পিঠে নিয়ে পছন্দের খাবারে রসনা পরিতৃপ্ত করার মধ্য দিয়ে বড়দিন পালন করছেন অনেকেই।কালনায় ভাগীরথীর তীরে এবং কাটোয়া মহাকুমার ভাগীরথী ও অজয়ের তীরে বিভিন্ন পিকনিক স্পটগুলিতেও ব্যাপক ভিড় লক্ষ করা গিয়েছে। বড়দিন শান্তিপূর্ণ রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা করা হয়েছিল। বিভিন্ন পিকনিক স্পটই ছিল পুলিশের বাড়তি নজরদারি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দামোদরের তীরে চড়ুইভাতি, বড়দিনের উৎসবে মাতলেন বর্ধমানের বাসিন্দারা!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement