advertisement

Arpita Mukherjee|| 'অর্পিতার মতো আমার কোনও বান্ধবী নেই, তবে...' কী বলতে চাইলেন চিরঞ্জিত! তুঙ্গে জল্পনা

Last Updated:

Chiranjeet Chakraborty talks about Arpita Mukherjee: টলিউড অভিনেতা তথা বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর  দাবি,  'অর্পিতার মতো আমার কোনও বান্ধবী নেই'। 

#বারাসত: জেল হেফাজতে দিন কাটছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের। ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়ায় বর্তমানে অর্পিতা মুখোপাধ্যায়ের ঠিকানা আলিপুরের মহিলা সংশোধনাগার। প্রেসিডেন্সি জেল থেকে আলিপুর মহিলা সংশোধনাগারের দূরত্ব ৫০০ মিটারের কাছাকাছি। সূত্রের খবর, দূরে বসেও অর্পিতার জন্য চিন্তা করছেন প্রাক্তন মন্ত্রী। আর এ সব নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল তখনই টলিউড অভিনেতা তথা বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর  দাবি,  'অর্পিতার মতো আমার কোনও বান্ধবী নেই'।
আজ রাখি বন্ধন উৎসবে যোগ দিয়েছিলেন চিরঞ্জিত চক্রবর্তী। সেই সময়ে বলেন, 'আমার অনেক বান্ধবী আছে। কিন্তু বান্ধবী মানে অর্পিতা নয়।' এরপর সংবাদমাধ্যমের তরফে তাঁকে এ প্রসঙ্গে প্রশ্ন  করা হলে প্রথমে এড়িয়ে যান তিনি। পরে অভিনেতা তথা বারাসতের বিধায়ক বলেন, "আমার অনেক বান্ধবী আছে। তাদের কার কাছে কত টাকা আছে, সেটা আমি জানি না। তবে অর্পিতা যদি আমায় রাখি পড়াতো আমার কোনও আপত্তি ছিল না।
advertisement
advertisement
আরও পড়ুন: যে নিজাম প্যালেস এড়াচ্ছিলেন বারবার, আজ রাত থেকে সেই ঠিকানাতেই অনুব্রত মণ্ডল
প্রসঙ্গত, বুধবার বারাসতে পিসি সরকার জুনিয়র বলেন, তিনি আর বাংলাতে জন্মাতে চান না। কারণ বাংলা চোরদের সাম্রাজ্যে পরিণত হয়েছে। এ প্রসঙ্গে চিরঞ্জিত বলেন, "আমি আবারও বাংলায় জন্মাতে চাই। উনি আসলে রাজনৈতিক কারণে এমন মন্তব্য করেছেন।" তবে আজকের অনুব্রতর গ্রেফতারি প্রসঙ্গে একটি লাইন ও ব্যয় করতে চাননি অভিনেতা বিধায়ক।
advertisement
উল্লেখ্য, আলিপুরের মহিলা সংশোধনাগারে রীতিমতো সেলেব মুডেই রয়েছেন মডেল-অভিনেত্রী। শোনা যাচ্ছে, সহবন্দিরা নাকি তাঁকে মাথায় করে রেখেছে। কেউ কেচে দিচ্ছে জামাকাপড়, কেউ আবার পেতে দিচ্ছে বিছানা। সব মিলিয়ে খোশমেজাজেই রয়েছেন অর্পিতা।
জিয়াউল আলম
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Arpita Mukherjee|| 'অর্পিতার মতো আমার কোনও বান্ধবী নেই, তবে...' কী বলতে চাইলেন চিরঞ্জিত! তুঙ্গে জল্পনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement