advertisement

চন্দননগর-কলকাতা ফেরি চালু আজ থেকে, জেনে নিন সময়

Last Updated:

প্রতিদিন সকাল ৭টায় চন্দননগরের রানিঘাট থেকে ফেরি ছাড়বে৷ তারপর ভদ্রেশ্বর তেলেনিপাড়া, চাঁপদানি, শেওড়াফুলি, বাগবাজার হয়ে কলকাতা ফেয়ারলি পৌঁছবে সাড়ে ৯টা নাগাদ৷

#কলকাতা: আনলক ১-এ এ বার চালু হয়ে যাচ্ছে চন্দননগর-কলকাতা ফেরি পরিষেবা৷ আজ অর্থাত্‍ বুধবার থেকেই এই ফেরি পরিষেবা চালু হল৷ প্রতিদিন সকাল ৭টায় চন্দননগরের রানিঘাট থেকে ছেড়ে সাড়ে ৯টা নাগাদ কলকাতার ফেয়ারলি পৌঁছবে ফেরি৷
প্রতিদিন সকাল ৭টায় চন্দননগরের রানিঘাট থেকে ফেরি ছাড়বে৷ তারপর ভদ্রেশ্বর তেলেনিপাড়া, চাঁপদানি, শেওড়াফুলি, বাগবাজার হয়ে কলকাতা ফেয়ারলি পৌঁছবে সাড়ে ৯টা নাগাদ৷ চন্দননগর থেকে ফেয়ারলি পর্যন্ত ভাড়া ৬০ টাকা করা হয়েছে ফেরিতে৷ যাত্রীদের বক্তব্য, ভাড়া খানিক কম হলে একটু সুবিধা হত৷ সরকারি নির্দেশ থাকলেও, বেসরকারি বাসের সংখ্যা খুব কম৷ যদিও হুগলি জেলার বাস মালিকরা বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন ঠিকই, তবে বাস খুবই কম৷ সরকারি বাসগুলিতেও বাদুড়ঝোলা ভিড়৷ করোনা মহামারির এই আবহে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের৷
advertisement
যাত্রীদের বক্তব্য, বাসগুলিতে ব্যাপক ভিড় হচ্ছে৷ সংক্রমণ রুখে অফিস যাওয়া মুশকিল৷ ভাড়া কিছুটা বেশি হলেও ফেরি পরিষেবায় স্বস্তিতে ও সচ্ছন্দ্যে কলকাতা যাওয়া যাবে বলে মনে করছেন নিত্যযাত্রীরা৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চন্দননগর-কলকাতা ফেরি চালু আজ থেকে, জেনে নিন সময়
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement