advertisement

CCTV Camera: কিছু করার আগেই হোন সাবধান, আপনাকে নজর রাখছে ক্যামেরা

Last Updated:

CCTV Camera: চুরির ঘটনা এখানে ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। তাছাড়া পথ দুর্ঘটনার নানা ঘটনাও ঘটছিল। থানায় অভিযোগও জমা পড়েছে বহুবার। তাই এবার এলাকার মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুরসভার তরফ থেকে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে

+
ক্যামেরায়

ক্যামেরায় নজরদারী 

উত্তর ২৪ পরগনা: পুর এলাকার বাসিন্দাদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে এবং এলাকায় নজরদারি চালাতে বড় সিদ্ধান্ত। অশোকনগর পুরসভার তরফ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হল সিসিটিভি ক্যামেরা। প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে অশোকনগর-কল্যাণগড় পুরসভার ২৩ টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে এই ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো।
গত কিছু সময় ধরে চুরির ঘটনা এখানে ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। তাছাড়া পথ দুর্ঘটনার নানা ঘটনাও ঘটছিল। থানায় অভিযোগও জমা পড়েছে বহুবার। তাই এবার এলাকার মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুরসভার তরফ থেকে সিসিটিভি ক্যামেরা বসিয়ে সর্বক্ষণ নজরদারি চালানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুরপ্রধান প্রবোধ সরকার। এর ফলে অপরাধমূলক কাজকর্ম অনেকাংশই কমবে বলে ধারণা করা হচ্ছে।
advertisement
advertisement
প্রায় পঞ্চাশটির উপর গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করে বসানো হয়েছে এই ক্যামেরা। যার সর্বক্ষণের ছবি সরাসরি পৌঁছে যাচ্ছে অশোকনগর-কল্যাণগড় পুরসভায়। কোথায় কখন কী হচ্ছে তা দেখার ও নজরদারি চালানোর জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। পাশাপাশি এই সিসিটিভি ফুটেজের ফিড স্থানীয় অশোকনগর থানায়ও দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এর ফলে কোথাও কোন‌ওরকম সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নিতে পারবে প্রশাসন। প্রয়োজনে পুরসভার তরফেও যোগাযোগ করা হবে স্থানীয় থানার সঙ্গে।
advertisement
রুদ্রনারায়ণ রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CCTV Camera: কিছু করার আগেই হোন সাবধান, আপনাকে নজর রাখছে ক্যামেরা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement