advertisement

সত্যিই কি লটারি জিতে কোটি টাকা পেয়েছিলেন অনুব্রত? রহস্য ফাঁস করতে আসানসোল জেলে সিবিআই

Last Updated:

শনিবার সকালে জেলে যান সিবিআই-এর দুই আধিকারিক। এক ঘণ্টা কুড়ি মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত মণ্ডলকে।

#বীরভূম: সত্যিই কি লটারির জিতে কোটি টাকা পেয়েছিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল? নাকি এর পিছনে রয়েছে কোনও দুর্নীতি? এবার সেই প্রশ্নের উত্তর পেতে মরিয়া সিবিআই! লটারি জেতার বিষয়ে কেষ্টকে জেরা করতে এবার আসানসোল জেলে পৌঁছল সিবিআই! শনিবার সকালে জেলে যান সিবিআই-এর দুই আধিকারিক। এক ঘণ্টা কুড়ি মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত মণ্ডলকে।
অনুব্রত মণ্ডলের লটারি জেতা নিয়ে তদন্তে আরও তৎপর সিবিআই৷ শুক্রবার বোলপুরের একটি লটারির দোকানে হানা দেয় সিবিআই আধিকারিকরা৷ লটারির টিকিট কীভাবে ভাঙানো হয়েছিল, সেই সংক্রান্ত তথ্য নিয়ে দোকানের কর্মীদের বোলপুরের সিবিআই ক্যাম্প অফিসে হাজিরা দেওয়া বির্দেশও দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷
এ বছরের শুরুতেই অনুব্রত মণ্ডল লটারিতে এক কোটি টাকা জেতেন বলে খবর ছড়িয়েছিল৷ সম্প্রতি অনুব্রতর লটারিতে কোটি টাকা জয়ের পিছনে কোনও রহস্য রয়েছে কি না, তার তদন্ত শুরু করেছে সিবিআই। গরু পাচার মামলায় তদন্তে নেমে অনুব্রতকে অনেক দিন আগেই গ্রেফতার করেছে সিবিআই৷ তার আয়ের বিভিন্ন উৎসও খতিয়ে দেখছেন সিবিআই কর্তারা৷
advertisement
advertisement
শুক্রবার বোলপুরে ‘রাহুল লটারি এজেন্সি’ নামে একটি লটারির টিকিট বিক্রির দোকানে হানা দিয়েছিলেন সিবিআই।। সেখানে গিয়ে কর্মীদের সঙ্গেও কথা বলেন তাঁরা। দোকানের মালিক শেখ আইনুলকে সব কাগজপত্র নিয়ে সিবিআই ক্যাম্পে তলব করা হয়। বিকেলে নাহিনা গ্রামের লটারি বিক্রেতা শেখ মুন্নার সঙ্গে বোলপুরের ক্যাম্পে কথা বলে সিবিআই দল। এর আগে বুধবার বোলপুরেরই আর এক লটারির টিকিট ব্যবসায়ী বাপি গঙ্গোপাধ্যায়কে তলব করে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সত্যিই কি লটারি জিতে কোটি টাকা পেয়েছিলেন অনুব্রত? রহস্য ফাঁস করতে আসানসোল জেলে সিবিআই
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement