advertisement

Burdwan: ভাগীরথীতে উলটে গেল বালি বোঝাই ট্রাক, ধরা পড়ল সিসিটিভি ফুটেজে

Last Updated:

ভাগীরথীতে তলিয়ে গেল বালি বোঝাই ট্রাক। গা-শিউরে ওঠা দৃশ্য ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়

# বর্ধমান: ভাগীরথীতে তলিয়ে গেল বালি বোঝাই ট্রাক। গা-শিউরে ওঠা দৃশ্য ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। সোমবার সকালে পূর্ব বর্ধমানের কালনায় ভেসেলে ওঠার পর সোজা ভাগীরথীতে পড়ে যায় বালি বোঝাই ট্রাকটি।
কালনা ফেরিঘাট থেকে বড় বড় ট্রাক ভেসেলে তুলে ভাগীরথী পার করানো হয়। সি সি টিভি ফুটেজ দেখা যাচ্ছে, ট্রাকটি ভেসেলে ওঠার পর সোজা এগিয়ে যায়,  এরপর ভাগীরথীতে গিয়ে পড়ে। বালি বোঝাই ট্রাকটির ভিতর চালক ও খালাসি ছিলেন। তাঁরা ডুবে যাওয়া ট্রাকটি থেকে কোনওরকমে বেরিয়ে আসেন। ফেরিঘাটের কর্মী ও সেখানে উপস্থিত অন্যান্যরা তাঁদের উদ্ধার করেন।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভেসেলে ওঠার পর ট্রাকটির ব্রেক ফেল করায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আসানসোল থেকে নদিয়ার চাকদহে ট্রাকটি বালি নিয়ে যাচ্ছিল। তার মাঝেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য কালনায় খেয়া পারাপার  বন্ধ হয়ে যায়। ট্রাক ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালনা থানার পুলিশ। চালক শাহবার হোসেন মন্ডল ও খালাসিকে পুলিশ আটক করে নিয়ে যায়।
advertisement
advertisement
কয়েক বছর আগে কালনায় ভাগীরথীতে নৌকাডুবির ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যু হয়েছিল। এরপর ফেরিঘাটের পরিকাঠামো বাড়ানো হয়। বসানো হয়  সিসিটিভি। সেই সিসিটিভির ফুটেজেই ভেসেলে বালি বোঝাই ট্রাকটির ওঠা ও ভাগীরথীতে ডুব দেওয়ার ছবি ধরা পড়েছে। ভাগীরথীর ত্রিশ ফুট গভীরে তলিয়ে গিয়েছে ট্রাকটি।
পরবর্তী সময়ে যাতে এই ধরণের দুর্ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করতে আর কী কী করা প্রয়োজন, তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। এদিনই গলসির শিলাঘাটের কাছে দামোদরের অস্থয়ী সেতু থেকে একটি চার চাকার গাড়ি উল্টে যায়। গাড়িটিতে দুই শিশু-সহ ৮জন যাত্রী ছিলেন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Burdwan: ভাগীরথীতে উলটে গেল বালি বোঝাই ট্রাক, ধরা পড়ল সিসিটিভি ফুটেজে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement