advertisement

Burdwan Blast: আলু জমিতে লুকিয়ে রাখা ছিল বোমা! বিস্ফোরণে জখম ২

Last Updated:

পূর্ব বর্ধমানের আউশগ্রামের কল্যাণপুরের কলাবাগান মাঠ এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

#বর্ধমান: আলু জমিতে বোমা, সেই বোমা বিস্ফোরণে জখম ২ জন। আলুর জমিতে কাজ করার করার সময় হঠাৎ করে বিস্ফোরণ ঘটে (Burdwan Blast)। পূর্ব বর্ধমানের আউশগ্রামের কল্যাণপুরের কলাবাগান মাঠ এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে (Burdwan Ayushgram Potato Field Blast)।
জখম  ২ জনের নাম ফাইজউদ্দিন সেখ ও  মজিদ সেখ। এরা সম্পর্কে দাদু ও নাতি। ফাইজউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান হাসপাতাল থেকে  গ্রিন করিডর করে  কলকাতা নিয়ে যাওয়া হয়েছে (Burdwan Ayushgram Potato Field Blast)। ঘটনাস্থলে আউশগ্রাম থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে।
advertisement
advertisement
জেলা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে আলুর জমিতে সেচের জল দেওয়ার জন্য কল্যাণপুর কলাবাগান মাঠে যান মজিদ শেখ। তাকে জলখাবার দিতে যান নাতি ফাইজউদ্দিন শেখ। মাঠে সে একটা কৌটো জাতীয় কিছু দেখতে পায়। কৌতূহলবশত সেটা নিয়ে ঘাঁটাঘাঁটি করতেই তা তীব্র বিস্ফোরণ করে ফেটে যায়। ঘটনায় গুরুতর জখম হয় ফাইজউদ্দিন ও তার দাদু মজিদ শেখ। ২ জনকেই দ্রুত গুসকরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ফাইজউদ্দিনকে প্রথমে বর্ধমান ও পরে গ্রিন করিডর করে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
কোথা থেকে বোমা এল, কী উদ্দেশ্য জমিতে  রাখা হয়েছি বোমা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় অবাক এলাকার বাসিন্দারা। তাঁরা বলছেন, '' আলু জমিতে যে এভাবে বোমা রাখা থাকতে পারে তা কারও কল্পনার মধ্যেই ছিল না।'' বিস্ফোরণের শব্দ শুনেই আশপাশের অনেকে ছুটে আসেন। স্থানীয় বাসিন্দারাই উদ্যোগী হয়ে জখম ২জনকে হাসপাতালে পাঠায়। পাশাপাশি আউশগ্রাম থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত করে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। পুলিশের অনুমান, পরে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্যই আলু জমির নরম মাটিতে বোমা-সহ কৌটো লুকিয়ে রাখা হয়েছিল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Burdwan Blast: আলু জমিতে লুকিয়ে রাখা ছিল বোমা! বিস্ফোরণে জখম ২
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement