advertisement

500 Rupee Notes: নর্দমায় ভেসে এল বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট! টাকা কুড়োতে হুড়োহুড়ি এলাকায়!

Last Updated:

500 Rupee Notes: ড্রেনে ভাসছে ৫০০ টাকার বান্ডিল বান্ডিল নোট! কী হল তারপর? জানলে অবাক হবেন...

অর্পণ চক্রবর্তী, দুর্গাপুর:  বৃহস্পতিবার বিকেল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে দুর্গাপুর ও পাশ্ববর্তী এলাকায়। বৃষ্টি থামতেই নতুন চমক এলাকায়! বৃষ্টির জলে ভেসে যাচ্ছিল ড্রেন। আর সেই ড্রেনেই ঘটল অবাক কাণ্ড! ড্রেনের জলে ভেসে আসতে শুরু করল বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট। ঘটনাটি ঘটে কাঁকসার কালিনগরে।
ড্রেনে বান্ডিল বান্ডিল নোট ভেসে আসতে দেখে মুহূর্তে সেখানে ভিড় জমে যায় সাধারণ মানুষের। সেই টাকা ড্রেন থেকে তুলে নিতে শুরু করেন স্থানীয়রা! কিছুক্ষণের মধ্যেই সব টাকা উধাও হয়ে যায়! স্থানীয়রা সেই বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট কুড়িয়ে নেন ড্রেন থেকে! এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর যায় থানায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ড্রেনটি আড়রা মোড় থেকে শুরু হয়েছে কালীনগর হয়ে ড্রেনটি চলে গিয়েছে। কি ভাবে এল এই টাকা গুলি বা কোথায়ই বা গেল তা নিয়ে চিন্তায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ। এই টাকা আসল টাকা না নকল নোট তাও জানা যায়নি। কিন্তু বৃষ্টির বিকেলে এই ভাবে বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট ভেসে আসতে দেখে স্বাভাবিক ভাবেই অবাক হন মানুষ! কোথা থেকে এল সেসব না ভেবেই আগে টাকা তুলে নিতে থাকেন স্থানীয়রা। মুহূর্তে ড্রেনের সব টাকা কুড়িয়ে নেন তাঁরা! টাকা শেষ হতেই এলাকা খালি হয়ে যায়! পুলিশ এসে তদন্ত শুরু করলেও এখনও জানা যায়নি এই টাকা এল কোথা থেকে? এই নিয়ে নানা প্রশ্ন সামনে আসছে।
advertisement
advertisement
অর্পণ চক্রবর্তী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
500 Rupee Notes: নর্দমায় ভেসে এল বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট! টাকা কুড়োতে হুড়োহুড়ি এলাকায়!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement