advertisement

পদ্মার চরে গরু চরাতে দিচ্ছে না বিএসএফ ! বিক্ষোভ জলঙ্গিতে !

Last Updated:

পদ্মার চরে গরু চরাতে দিচ্ছে না বিএসএফ। এরই প্রতিবাদে ৭০০থেকে ৮০০ গরু মহিষ নিয়ে রাস্তা অবরোধ করল গো-পালকরা।

#জলঙ্গি: পদ্মার চরে গরু চরাতে দিচ্ছে না বিএসএফ। এরই প্রতিবাদে ৭০০থেকে ৮০০ গরু মহিষ নিয়ে রাস্তা অবরোধ করল গো-পালকরা। শুক্রবার সকালে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কে সুদেষ্ণার মোড়ে প্রায় ঘণ্টাখানেক অবরোধ করে বিক্ষোভ দেখায় গো-পালকরা। জলঙ্গি থানার পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলার পুলিশ সুপার সাবেরী রাজকুমার বলেন, বিএসএফের সঙ্গে আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। যাতে কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।জলঙ্গির চুয়ার ঘোষপাড়ার ঘোষ সম্প্রদায়ের মানুষেরা সাধারণত গরু প্রতিপালন করে জীবিকা নির্বাহ করেন। অভিযোগ, কিছুদিন ধরেই বিএসএফ চরে  গরুকে চরতে দিচ্ছেন না। চরে নিয়ে যাবার সময় সমস্যা তৈরি করছে। ঘোষদেরকে মারধর করার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। এরই প্রতিবাদে গরু নিয়ে এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভকারী গোপাল ঘোষ বলেন, দীর্ঘদিন ধরে আমরা পদ্মার চরে গরু চরাতে নিয়ে যাই। বিএসএফ কিছু বলে না। কিছুদিন ধরে আমাদের ওপর অত্যাচার চালাচ্ছে বিএসএফ। গরু প্রতিপালন  না করতে পারলে আমাদের অনাহারে মরতে হবে।
advertisement
PRANAB KUMAR BANERJEE
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পদ্মার চরে গরু চরাতে দিচ্ছে না বিএসএফ ! বিক্ষোভ জলঙ্গিতে !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement