advertisement

Murshidabad: চাষের জমিতে ব্যাগ ভর্তি তাজা বোমা! খবর পেতেই ছুটে গেল পুলিশ, তীব্র চাঞ্চল্য এলাকায়

Last Updated:

Murshidabad: পুলিশ সূত্রে খবর, রবিবার রাতেই বোমা পড়ে থাকার খবর আসে। এই খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় সামশেরগঞ্জ থানার পুলিশ। এরপর তল্লাশি চালাতেই চাষের জমি থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি তাজা বোমা।

ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার
ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার
রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ, কেদারনাথ প্রামাণিকঃ চাষের জমি থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামশেরগঞ্জ থানার ভবানীবাটি হাটপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে রয়েছে সামশেরগঞ্জ থানার পুলিশ। সোমবার সকালে এই বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। কে বা কারা চাষের জমিতে বোমা রেখেছে সেটা তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতেই সামশেরগঞ্জ থানার অন্তর্গত ভবানীবাটি হাটপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় বোমা পড়ে থাকার খবর আসে। এই খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় সামশেরগঞ্জ থানার পুলিশ। এরপর তল্লাশি চালাতেই চাষের জমি থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি তাজা বোমা।
আরও পড়ুনঃ ফ্ল্যাট ফাঁকা থাকলেই বিপদ! বর্ধমানের রেনেসাঁ উপনগরীতে ফের চুরি, দু’টি ফ্ল্যাটের তালা ভেঙে চলল লুঠ
এই ঘটনার পর থেকে বোমা রাখার স্থান ঘিরে রেখেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। সেই সঙ্গেই বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। এদিন সকাল থেকে নতুন করে জমিতে তল্লাশি চালায় পুলিশ।
advertisement
advertisement
কে বা কারা চাষের জমিতে বোমা রেখেছে তা তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ। অন্যদিকে কালভার্ট সংলগ্ন এলাকায় চাষের জমিতে এভাবে বোমা রাখার ঘটনায় স্থানীয়রা উদ্বিগ্ন। সম্পূর্ণ বিষয়টি তদন্ত করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad: চাষের জমিতে ব্যাগ ভর্তি তাজা বোমা! খবর পেতেই ছুটে গেল পুলিশ, তীব্র চাঞ্চল্য এলাকায়
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement