advertisement

২১ জুলাইয়ের মিছিলে না যাওয়ায় বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ

Last Updated:
#অশোকনগর: একুশে জুলাই এর কলকাতায় মিছিলে না যাওয়াতেই আক্রোশ । বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা বাজি, অভিযোগ বিজেপির ।বঅশোকনগরের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের গিলাপোল এলাকায় । রবিবার রাতে বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় রাত থেকেই এলাকায় পুলিশ পাহারা রয়েছে ।সোমবার এলাকায় গিয়ে দেখা গেল থমথমে এলাকায় রয়েছে পুলিশ পিকেট ।
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমার স্প্রিন্টার, পোড়া বারুদের দাগ, বিজেপি কর্মীদের বাড়ির দেওয়াল ও ছাদে সর্বত্রই বোমা মারার চিহ্ন স্পষ্ট । বিজেপি কর্মীদের বক্তব্য একসময় তাঁরা তৃণমূল করতেন গত লোকসভা নির্বাচনের দিন কয়েক আগে থেকেই তৃণমূলের সঙ্গ ছেড়ে বিজেপিতে যোগদান করে । রবিবার একুশে জুলাই উপলক্ষে এলাকার তৃণমূলকর্মীরা তাদেরকে কলকাতা যাওয়ার কথা বলে। তাঁরা বিজেপি করায় যেতে পারবে না বলে স্থানীয় তৃণমূল কর্মীদের স্পষ্টভাবে জানিয়ে দেয়। এটাই আক্রোশ এর অন্যতম প্রধান কারণ বলে দাবি করছে বিজেপি কর্মীরা। তাদের দাবি বিকেলে অহেতুক গন্ডগোল করে গোলমাল পাকানো হয় ও রাতে তাঁদের উপর বোমাবাজি করা হয় ।
advertisement
পাশাপাশি বিজেপি কর্মীদের দাবি কুড়ি-পঁচিশটি বোমা মারা হয়েছে । এছাড়াও অন্তত ১০ রাউন্ড গুলি চালিয়েছে তৃণমূল, বহিরাগত কিছু দুষ্কৃতীও নিয়ে আসা হয়েছে এলাকায় । যদিও যে বাড়ির ছাদ থেকে বোমা মারা হয় তৃণমূল সমর্থিত সেই বাড়ির এক মহিলা সদস্য জানায় তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে তাঁরা কোনও হামলার সঙ্গে যুক্ত নয় । বিজেপি কর্মীরা তাঁদের বাড়ি লক্ষ্য করে ইট ছুঁড়েছে, তাহলে শুধুমাত্র বিজেপিকর্মীরা আক্রান্ত হল কী করে? প্রশ্ন করায় মহিলার জবাব নিজেরাই নিজেদেরকে মেরে আক্রান্ত হয়েছে। ঘটনায় কী আপাতদৃষ্টিতে যদিও তা মনে হল না । তৃণমূল কর্মীদের কোনও বাড়িতে বোমা মারার কোন চিহ্ন নেই যার আছে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতেই। কয়েকটি বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি অশোকনগর থানা ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২১ জুলাইয়ের মিছিলে না যাওয়ায় বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement