advertisement

ফের বিতর্কে বোলপুরের স্কুল, সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞার পর এবার অভিভাবককে হুমকি দিল স্কুল!

Last Updated:
#বোলপুর: বিতর্ক যেন থামতেই চাইছে না বোলপুরের বেসরকারি স্কুলটিকে ঘিরে ৷ একের পর এক বিপুল সমালোচনা-বিতর্কের মুখে পড়েও ‘অনৈতিক’ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ ৷ গতকাল সাংবাদিকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ নোটিশ টানিয়ে কর্তৃপক্ষ জানায়, স্কুলে কোনও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ঢুকতে পারবেন না ৷
এরপর আজ নিগৃহীত ছাত্রীর অভিভাবককের কর্মস্থলে লোক পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ৷ শুধু তাই নয়, থানায় দায়ের করা অভিযোগ তুলে নিতেও চাপ দেওয়া হয় ওই অভিভাবকের উপর ৷
গত সোমবার ঠান্ডার জন্য লেগিংস পরে স্কুলে যায় পড়ুয়ারা। অভিযোগ, প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পঁচিশজন পড়ুয়াকে লেগিংস খুলে ক্লাস করতে বাধ্য করা হয়। মানসিক চাপে অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখান। শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের হয়। চাপে পড়ে স্কুল কর্তৃপক্ষ ক্ষমাও চায়। এই ঘটনায় চাইল্ড প্রোটেকশন অফিসার-সহ তিন সদস্যের তদন্ত কমিটি গড়েন জেলাশাসক। তারপরেই বৃহস্পতিবার ফের স্কুলের বিরুদ্ধে অভিভাবকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফের বিতর্কে বোলপুরের স্কুল, সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞার পর এবার অভিভাবককে হুমকি দিল স্কুল!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement