advertisement

Swarupnagar child death: দু দিন আগেই মায়ের রহস্যমৃত্যু, এবার বাড়িতেই মিলল বস্তায় ভরা শিশুকন্যার দেহ! স্বরূপনগরে চাঞ্চল্য

Last Updated:

স্বরূপনগরের গোপালপুর মাঝেরপাড়া এলাকার শ্বশুরবাড়িতেই দু দিন আগে শিশুটির মা নাসিমা বিবির মৃত্যু হয়৷ সন্তান প্রসব করতে গিয়েই ওই মহিলার মৃত্যু হয় বলে তাঁর বাপের বাড়ির সদস্যদের জানানো হয়৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
অনুপম সাহা, স্বরূপনগর: দু দিন আগে বাড়িতেই সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যু হয় মায়ের৷ বৃহস্পতিবার বাড়ি থেকেই উদ্ধার হল সেই সদ্যোজাত শিশুকন্যার বস্তা বন্দি দেহ৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগণার স্বরূপনগরে৷
এই ঘটনায় শিশুটি এবং তার মাকে খুনের অভিযোগ তুলেছে মৃত মহিলার পরিবার৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ শিশুকন্যার দেহ উদ্ধারের পর তার মামাবাড়ির পক্ষ থেকে স্বরূপনগর থানায় অভিযোগ জানানো হয়৷ মৃত শিশুকন্যার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷
advertisement
advertisement
জানা গিয়েছে, স্বরূপনগরের গোপালপুর মাঝেরপাড়া এলাকার শ্বশুরবাড়িতেই দু দিন আগে শিশুটির মা নাসিমা বিবির মৃত্যু হয়৷ সন্তান প্রসব করতে গিয়েই ওই মহিলার মৃত্যু হয় বলে তাঁর বাপের বাড়ির সদস্যদের জানানো হয়৷ যদিও এই ঘটনায় প্রথমে পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷ গ্রামেই সমাহিত করা হয় ওই মহিলাকে৷
কিন্তু এ দিনই ফের ওই বাড়ি থেকেই নাসিমা বিবির সদ্যোজাত শিশুকন্যার দেহ উদ্ধার হয়৷ বস্তার ভিতরে ভরা ছিল ওই শিশুকন্যার দেহ৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ নাসিমা বিবির স্বামী ওই সদ্যোজাত তাঁরই সন্তান বলে স্বীকারও করেছেন৷ কিন্তু কীভাবে শিশুটির দেহ বস্তার ভিতরে এল, ,তার কোনও সদুত্তর দিতে পারেননি তিনি৷
advertisement
মৃত নাসিমা বিবির ভাই এবাদুল গাজি ও বোন রহিমা খাতুনের অভিযোগ, তাঁদের দিদির শ্বশুরবাড়ির সদস্যরাই দুটি খুন করেছে৷ নাসিমা বিবির সঙ্গে শিশুটিকেও খুন কের বস্তার ভিতরে দেহ লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ মৃতা নাসিমা বিবির ভাই এবং বোনের৷ ঘটনার তদন্তে নেমেছে স্বরূপনগর থানার পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Swarupnagar child death: দু দিন আগেই মায়ের রহস্যমৃত্যু, এবার বাড়িতেই মিলল বস্তায় ভরা শিশুকন্যার দেহ! স্বরূপনগরে চাঞ্চল্য
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement