advertisement

বারাসতে বহিরাগত বিতর্ক-ভাঙচুর, আজ কমিশনে অভিযোগ জানাবে বিজেপি

Last Updated:
#বারাসত: বারাসতের ঘটনা নিয়ে কমিশনে অভিযোগ জানাবে বিজেপি ৷ সোমবার বহিরাগত বিতর্কে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ ভাঙচুর করা হয় বিজেপিকর্মীর বাড়ি ৷ হেনস্থা করা হয় বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেননকে ৷ বারাসত থানাতেও বিজেপি কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ জানায় বিজেপি ৷
বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগ, ভোটের সময় অশান্তি ছড়াতে ভিনরাজ্য থেকে লোক আনছে বিজেপি। বিলি করা হচ্ছে টাকা ও অস্ত্র। গতকাল সন্ধেয় বারাসত-টাকি রোডের একটি হোটেলে তল্লাশি চালায় পুলিশ।
হোটেলে কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেননের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল জেলা বিজেপি নেতাদের। পরে বৈঠক স্থানান্তরিত হয় বিজেপি নেতা তুহিন মণ্ডলের বাড়িতে। তুহিনের বাড়ি ভাঙচুর করা হয়। অরবিন্দ মেনন-সহ বাকিদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। থানায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা।
advertisement
advertisement
থানা চত্বরেই মারধর করা হয় তাপস মিত্র নামে এক বিজেপিকর্মীকে। পরে অরবিন্দ মেননকে মধ্যমগ্রামের দোলতলার কাছে কৈলাশ বিজয়বর্গীর গাড়িতে তুলে দেয় পুলিশ। থানায় এসে আইসি ও পুলিশ সুপারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মুকুল রায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বারাসতে বহিরাগত বিতর্ক-ভাঙচুর, আজ কমিশনে অভিযোগ জানাবে বিজেপি
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement