advertisement

বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের রাজারডাঙা

Last Updated:

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানার রাজারডাঙা। তৃণমূল বিজেপির সংঘর্ষের জেরে আহত দুপক্ষের ৪ জন

#পশ্চিম মেদিনীপুর: রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানার রাজারডাঙা। তৃণমূল বিজেপির সংঘর্ষের জেরে আহত দুপক্ষের ৪ জন। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, গতকাল রাতে কেউ বা কারা আনন্দপুরে তৃণমূল কার্যালয়ের সামনে পটকা ফাটায়। সেই ঘটনার পর আজ সকালে তৃণমূলের কর্মী সমর্থকরা রাজারডাঙা গ্রামে চড়াও হয় এবং স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে, তাঁদের বাঁচাতে এসে জখম হন মহিলারাও।
আহত দু'জন বিজেপি সমর্থককে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়। অন্যদিকে এই ঘটনার পর বিজেপি পালটা আক্রমণ করে পাশের গ্রাম গোলারডাঙায়। বিজেপি কর্মী সমর্থকদের আক্রমণে ২জন তৃণমূল সমর্থক আহত হয় বলে অভিযোগ তৃণমূলের। তাঁদের উদ্ধার করে আনন্দপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এলাকায় উত্তেজনা, মোতায়েন রয়েছে আনন্দপুর থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের রাজারডাঙা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement