advertisement

কাঁথিতে অভিষেকের সভা শুরু আগেই ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগ নন্দীগ্রামের নেতার

Last Updated:

নন্দীগ্রামে বিজেপি শিবিরকে বড়সড় ধাক্কা দিল তৃণমূল। এই নন্দীগ্রামের বিধায়কই শুভেন্দু অধিকারী।

#কাঁথি: কাঁথিতে সভার আগেই বিজেপি শিবিরে ভাঙন ধরাল তৃণমূল। নন্দীগ্রামের নেতা তথা বিজেপির কিষাণ সেলের সভাপতি সবুজ প্রধান এদিন অভিষেকের মঞ্চে যোগ দিলেন তৃণমূলে। কিছুদিন আগেই নন্দীগ্রামের একাধিক বিজেপি নেতা যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। এবার অভিষেকের সভায় যোগ দিলেন আর এক নেতা।
কুণাল ঘোষ জানিয়েছেন, অনেকেই যোগাযোগ রাখছেন আমাদের সঙ্গে। দলের পুরনো কর্মীরা যেমন আছেন। তেমন অনেকেই বিজেপি ছেড়ে যোগ দেবেন।
এদিন কাঁথিতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই এই সভা শুরু করার কথা। তার আগেই নন্দীগ্রামে বিজেপি শিবিরকে বড়সড় ধাক্কা দিল তৃণমূল। এই নন্দীগ্রামের বিধায়কই শুভেন্দু অধিকারী। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক বলে পরিচিত ডায়মন্ড হারবারে সভা রয়েছে বিজেপির। সেই সভাতে বক্তৃতা দেওয়ার কথা শুভেন্দু অধিকারীর।
advertisement
advertisement
অন্যদিকে, কাঁথিতে শুভেন্দু অধিকারীর খাসতালুকে সভা করবেন আজ অভিষেক। দুই রাজনৈতিক নেতার একই দিনে একে অপরের খাসতালুকের এই সভা ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। এদিন সভা শুরুর আগেই বিজেপিকে বড় ধাক্কা দিল তৃণমূল। নন্দীগ্রামের বিজেপি নেতা সবুজ প্রধান যোগ দিলেন তৃণমূলে।
advertisement
পঞ্চায়েত নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। কিন্তু তার আগেই দুই দলের এই হাইভোল্টেজ সভাগুলি ঘিরে বাড়ছে উত্তেজনার পারদ। এখন ডায়মন্ড হারবারের সভা থেকে শুভেন্দু এবং কাঁথির সভা থেকে অভিষেক কী বার্তা দেন, সেই দিকেই নজর রয়েছে সকলের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাঁথিতে অভিষেকের সভা শুরু আগেই ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগ নন্দীগ্রামের নেতার
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement